India Squad
Bengal Liberty, ৪ জুন ২০২৬ :আগামী শনিবার বিসিসিআইয়ের তরফে তিনটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ও(India Squad) সফরের জন্য ভারতীয় টি-টোয়েন্টি দলের স্কোয়াড ঘোষণা করা হতে পারে। এর মধ্যে রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত দল।
সূত্রের খবর, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ১৫ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশীকে দলে নেওয়া হতে পারে। পাশাপাশি, টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের পরিবর্তে শ্রেয়াস আইয়ারকে দলের নতুন অধিনায়ক করা হতে পারে বলেও জোর জল্পনা রয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এশিয়ান গেমসে তরুণদের উপর ভরসা(India Squad)
এশিয়ান গেমসের মঞ্চে এর আগেও ভারতীয় ক্রিকেট দল সাফল্য পেয়েছে। তাই এবারও তরুণ ক্রিকেটারদের সামনে রেখেই দল গঠন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচকরা ভবিষ্যতের কথা মাথায় রেখে একঝাঁক উদীয়মান প্রতিভাকে সুযোগ দিতে পারেন।
এখন দেখার, শেষ পর্যন্ত কোন কোন ক্রিকেটার নির্বাচকদের আস্থা অর্জন করে এই তিনটি গুরুত্বপূর্ণ সফর ও প্রতিযোগিতার জন্য ভারতীয় দলে জায়গা করে নেন।


