Bengal Liberty, ৫ জুন :
সরকারি ত্রাণ সামগ্রী লুটের অভিযোগে পুলিশের নজরে প্রাক্তন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী তথা মগরাহাট পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা (Giasuddin Molla)। প্রাক্তন মন্ত্রী তাঁর বাড়ি থেকে ত্রাণ সামগ্রী স্থানান্তরিত করার সময় হাতে নাতে ধরা পড়েন। এই খবর ছড়িয়ে পড়তেই শিরাকোল পিঁয়াজগঞ্জ এলাকায় উত্তেজনা ছড়ায়। জানা গেছে, স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক একটি সরঞ্জামবোঝাই গাড়ি আটক করে পুলিশে খবর দেন। পরে উস্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি নিজেদের হেফাজতে নেয় এবং ঘটনার তদন্ত শুরু করে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী (Giasuddin Molla)।

উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি সরকারি ত্রাণ সামগ্রী (Giasuddin Molla)
একাধিক তৃণমূল নেতা কর্মীর পর এবার প্রাক্তন কর্মী একই অভিযোগে আটক। স্থানীয় সূত্রের দাবি, আটক হওয়া গাড়িটিতে ত্রিপল, পোশাক-সহ বিভিন্ন সামগ্রী বোঝাই ছিল। অভিযোগ উঠেছে, ওই মালপত্র প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে সরিয়ে আনা হচ্ছিল। পরে সেগুলি পিঁয়াজগঞ্জ এলাকার পঞ্চায়েত সদস্য সৌরভ নস্করের বাড়িতে নামানো হয় বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, গাড়িতে থাকা সামগ্রীগুলির মধ্যে সরকারি ত্রাণের মালপত্রও ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে এবং রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে বিতর্ক। তবে অভিযোগ প্রসঙ্গে গিয়াসউদ্দিন মোল্লার কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। নেতা কাউন্সিলারদের পর এবার তাবড় তাবড় নেতা গ্রেফতার হতে চলেছে। এই একই অভিযোগে আর কতজন গারোদের ওপারে যেতে চলেছেন সেটাই দেখার।



