Suruchi Sangha
Bengal Liberty, ৫ জুন ২০২৬ : রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই পূর্বতন সরকারের আমলের(Suruchi Sangha) একের পর এক বিতর্কিত কীর্তি সামনে আসছে। জনবিক্ষোভের মাঝেই ‘বিশ্বাস ব্রাদার্স’-এর ছোট ভাই তথা স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ।

জনতার ক্ষোভ ও ভাঙচুর(Suruchi Sangha)
এই গ্রেফতারির রেশ কাটতে না কাটতেই স্বরূপ-অরূপের ‘সুরুচি সঙ্ঘ’ ক্লাবে আছড়ে পড়ল জনরোষ। ক্লাবের তালা ভেঙে ভিতরে ঢোকেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই ক্লাবের আড়ালে চলত অনৈতিক কাজকর্ম। তল্লাশি চালিয়ে ক্লাবঘর থেকে উদ্ধার হয়েছে প্রচুর ভোটার তালিকা। এছাড়াও সন্ধান মিলেছে একটি বিলাসবহুল শয়নকক্ষের (বেডরুম) এবং ক্লাবের পিছন দিকে একটি গোয়ালঘরের।

বিশাল রাজপ্রাসাদের মতো সাজানো এই ক্লাবঘরের অন্দরসজ্জা যে কোনও সিনেমা শিল্পীর ঘরকেও হার মানায়। সুরুচি সঙ্ঘ ক্লাবের দোতলায় অতিথিদের বসার জন্য রয়েছে দামি সোফা সেট, পাশাপাশি মজুত রয়েছে প্রচুর জলের বোতল ও ত্রাণসামগ্রী। এর পাশেই রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি শয়নকক্ষ, যেখানে রয়েছে একটি বিশাল খাট ও ঘরের সাথে সংযুক্ত (অ্যাটাচড) ঝাঁ-চকচকে শৌচাগার। শয়নকক্ষে একটি বড় দেওয়াল আলমারি এবং একাধিক আলাদা ড্রয়ারও দেখা গিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে পুরো এলাকা খালি করে দেয়।
আরো পড়ুন:- Mekhliganj News: তৃণমূল ভেঙে কংগ্রেসের দখলে মেখলিগঞ্জ পুরসভা
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ(Suruchi Sangha)
স্থানীয়দের অভিযোগ, বিগত ১৫ বছর ধরে এলাকায় সিন্ডিকেট ও কাটমানির রাজত্ব চালাচ্ছিলেন বিশ্বাস ভাইয়েরা। নিজেদের ক্ষোভ উগরে দিয়ে এক বাসিন্দা বলেন, “এখানে সাধারণ মানুষের ঢোকার কোনও অধিকার ছিল না।”
প্রসঙ্গত, সুরুচি সঙ্ঘ ক্লাবের দোতলায় যেমন বিলাসবহুল ঘরের খোঁজ মিলেছে, তেমনই নীচের গোয়ালঘরে ২টি গোরুও পাওয়া গিয়েছে বলে জানা গেছে।
তবে এই বিশাল সম্পত্তি এবং উদ্ধার হওয়া জিনিসপত্র ঠিক কার নামে, তা এখনও স্পষ্ট নয়। হেভিওয়েট নেতাদের একের পর এক পতনের পর এবার আমজনতার তীব্র ক্ষোভের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। এর পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।


