Weather Alert
Bengal Liberty, ৫ জুন :
অবশেষে স্বস্তির বৃষ্টি বাংলায়। এখন বাংলাতে বর্ষা আসার অপেক্ষা শুরু হয়েছে (Weather Alert)। তবে শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হয়েছে। যদিও দিনের গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। তবে এই বৃষ্টি আপাতত তাপমাত্রায় খুব বেশি স্বস্তি দেবে না। বরং বাতাসে আর্দ্রতা বাড়ায় গরমের অস্বস্তি আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা (Weather Alert)
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং জেলায় কালবৈশাখী-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পাহাড় ও ডুয়ার্সের বেশ কয়েকটি এলাকায় আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা রয়েছে।


