India Wins SAFF Cup
Bengal Liberty, ৬ জুন ২০২৬ : ফের চ্যাম্পিয়ন ভারত! গতবারের চ্যাম্পিয়ন দল বাংলাদেশকে ৩-১ গোলে(India Wins SAFF Cup) উড়িয়ে সাউথ এশিয়ার সেরা নির্বাচিত হলো ‘ব্লু টাইগ্রেস’রা। ম্যাচের প্রথম থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে, প্রতিপক্ষকে কার্যত কোণঠাসা করে ট্রফি ঘরে তুলল ভারতের মহিলা ব্রিগেড।
অপ্রতিরোধ্য ভারত(India Wins SAFF Cup)
এদিন গোয়ার মারগাওয়ের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গতবারের চ্যাম্পিয়নরা একদমই লড়াই গড়ে তুলতে পারেনি। ভারতের হয়ে গোল করেন পিয়ারি জাক্সা, সানফিদা নংরুম ও লিন্ডা কম। এই জয়ের ফলে ভারত রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা নিশ্চিত করল।
আরো পড়ুন:- Kailash Mishra Arrested: গোয়েন্দাদের জালে হাওড়ার ‘ফেরারি’ তৃণমূল তা কৈলাস মিশ্রনে

প্রতিযোগিতায় অপরাজিত(India Wins SAFF Cup)
গোটা প্রতিযোগিতায় ভারত প্রতিপক্ষের জালে ১৮টি গোল জড়ায় এবং মাত্র একটি গোল হজম করে। ফলে পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেই সেরার সেরা হলো ভারত। পিয়ারি জাক্সা, সানফিদা নংরুম, লিন্ডা কম কিংবা ঋতুপর্ণা চাকমারা যে দেশের ফুটবলের দুর্দান্ত ভবিষ্যৎ, তা তাঁরা প্রমাণ করেছেন। এখন এই প্রতিভারা যেন হারিয়ে না যায়, সেটাই নিশ্চিত করতে হবে ফুটবল কর্তৃপক্ষকে। টুর্নামেন্টে সানফিদা নংরুম মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP) নির্বাচিত হন, আভেকা সিং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান এবং পান্থোই চানু এলাংবাম সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন।


