Debangshu Bhattacharya
Bengal Liberty:
রং বদলাচ্ছে দেবাংশু ভট্টাচার্য। রাজ্যে সরকার বদলের পর সমাজমাধ্যমে দলবিরোধী মন্তব্য তৃণমূলের একনিষ্ঠ কর্মীর (Debangshu Bhattacharya)। ২০২৬ এর বিধানসভা ভোটে চুঁচুড়া কেন্দ্র সুবীর নাগের বিপক্ষের প্রার্থী হয়ে বিপুল ভোটে পরাজিত হয়। কিন্তু রাজ্যে পালাবদল হতেই আমূল পরিবর্তন ঘটল তৃণমূলের অন্দরমহলে। একাধিক তৃণমূল নেতার গ্রেফতারিতে আনন্দ পাওয়ার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন।

সমাজ মাধ্যম পোস্ট
ভোটপূর্বে সমাজমাধ্যমের লাইভে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছিল তৃণমূলের একনিষ্ঠ কর্মী দেবাংশু। ভোট মিটতেই যেন ছবিটা বদলে গেল। এই গ্রেফতারিতে আনন্দ পাচ্ছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু। ফেসবুকে রাজ্য পুলিশের কাজকে বাহবা দিয়ে জানালেন,” কিছু চোর-ডাকাত-তোলাবাজের গ্রেফতার দেখে যে কী আনন্দ পাচ্ছি, বলে বোঝানোর নয়! একেকটা জেলাকে বাপের সম্পত্তি ভেবে বসেছিল, আঙুলের ডগায় পুলিশকে নাচাতো! মানুষের বুকের উপর পা দিয়ে সাম্রাজ্য গঠন করেছিল। ছোট ছোট মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছিল নিজেদের… জেলায় জেলায় দলের ভরাডুবির হোতা ও হেতু এঁরাই!
রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে কিছু কিছু গ্রেফতারি হলেও ফাঁকতালে কয়েকটা প্রকৃত চোর-ছ্যাচোর-হুমকিবাজ ডাকাতও ধরা পড়ছে। যেটা খুবই ভালো লক্ষণ। ব্লেসিং ইন ডিসগাইজ! সৎ ভাবে যারা রাজনীতি করেছে, গায়ে কালির দাগ লাগতে দেয়নি, তারা এসব কিছু বদমাইশের দায়-দায়িত্ব আজ পরাজয়ের পরেও কাঁধে নিতে যাবে কেন? দল ক্ষমতায় থাকলে লোভী-বদমাইশদের ভিড় বাড়ে, তারা চিহ্নিত হোক; অভ্যন্তরীণ তদন্ত করে দলও পার্মানেন্টলি ঝেড়ে ফেলুক এদের। ”

ভোট পরবর্তী রাজ্যে দুর্নীতি , তোলাবাজির মামলায় একাধিক বিধায়ক সাংসদরা গ্রেফতার হচ্ছেন। ফলাফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে দেখা যায়নি তৃণমূলের দেবাংশুকে। শুধু সমাজমাধমেই নিজের অস্তিত্ব জাহির করতে দেখা গেছিল। আচমকা এমন দলবিরোধী ফেসবুক পোস্ট দেখে চক্ষু চরকগাছ রাজনীতি মহলের। প্রশ্ন উঠেছে , তবে, তৃণমূল নেতাদের গ্রেফতারিতে কেন আনন্দ পাচ্ছেন দেবাংশু? তৃণমূলের এই ভরাডুবির মুহূর্তে কীভাবে এমন বিরোধীমূলক মন্তব্য করতে পারে মমতার প্রিয় দেবাংশু? দলের অভ্যন্তরের অন্যায়গুলো এতদিন মেনে নেওয়া হত কেন? একাধিক প্রশ্ন উঠেছে মন্তব্যটিকে ঘিরে।
আঙুলের ডগায় পুলিশকে নাচাতো!
সরকার বদলের পর প্রশাসনের চেহারার বদল ঘটেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রশাসনের হাত বেঁধে দিয়েছিলেন। কাজ করতে অক্ষম ছিল রাজ্য পুলিশ। তবে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর প্রশাসনকে ঢেলে সাজিয়েছেন। অপরাধীকে শাস্তি দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন পুলিশকে। একাধিক অন্যায়ের যখন মুখোশ খুলছে, অন্যদিকে দেবাংশু নিজের রং বদলাচ্ছে। তৃণমূলের দীর্ঘদিনের কর্মী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর একনিষ্ঠ ভক্তের মুখে এমন দলবিরোধী শব্দে সাড়া ফেলেছে রাজনৈতিক মহলে।

