Scotland Formation 2026
Bengal Liberty, ১২ জুন ২০২৬ : চলতি বিশ্বকাপে হেভিওয়েট দলগুলো ছাড়াও আরেকটি দল কে কেন্দ্র করে(Scotland Formation 2026) ফুটবলপ্রেমীদের আলোচনার আসর জমে উঠেছে। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ প্রতিযোগিতায় ঝড়ের গতিতে রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছে স্কটিশ বাহিনী। ‘গ্রুপ-বি’-তে কঠিন প্রতিপক্ষ থাকলেও লড়াই না করে মাঠ ছাড়তে নারাজ স্কটল্যান্ড। তীব্র লড়াইয়ের মাধ্যমে শক্তিশালী প্রতিপক্ষদের পেছনে ফেলে, ১৯৯৮ সালের পর ফের বিশ্বকাপ মাতাতে প্রস্তুত তারা।
অভিজ্ঞ স্টিভ ক্লার্কের কোচিং এবং লিভারপুলের তারকা ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসনের নেতৃত্বে স্কটল্যান্ড দল দীর্ঘ ২৮ বছর পর প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উল্লেখ্য, এবার গ্রুপ পর্বে তাদের সঙ্গী ব্রাজিল, মরক্কো ও হাইতি।
দলের ফরমেশন ও রণকৌশল(Scotland Formation 2026)
ঐতিহ্যবাহী ঘরানার পাশাপাশি আধুনিক কৌশলের মিশ্রণে দল সাজাচ্ছেন কোচ স্টিভ ক্লার্ক। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তিনি কৌশলে নানা পরিবর্তন এনে থাকেন। মূলত রক্ষণভাগকে মজবুত রাখতে তিনি ৫-৩-২ বা ৩-৫-২ ফরমেশন ব্যবহার করেন, যা আক্রমণের সময় দ্রুত ৩-৪-৩ ফরমেশনে রূপান্তরিত হয়। এই সিস্টেমটি রক্ষণভাগে দৃঢ়তা দেওয়ার পাশাপাশি উইং-ব্যাকদের মাঠের ওপরের দিকে উঠে এসে আক্রমণে সাহায্য করার সুযোগ করে দেয়। তবে প্রতিপক্ষ ও ম্যাচের গুরুত্ব বুঝে তিনি ফ্ল্যাট ৪-৪-২ বা ৪-২-৩-১ ফরমেশনও ব্যবহার করতে পারেন।
আসুন দেখে নেওয়া যাক স্কটল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে ।

সম্ভাব্য একাদশ (৪-৫-১ ফরমেশন অনুযায়ী)(Scotland Formation 2026)
গোলরক্ষক: অ্যাঙ্গাস গান
ডিফেন্ডার: অ্যারন হিকি, গ্রান্ট হ্যানলি, কিয়েরান টিয়ারনি, অ্যান্ডি রবার্টসন
মিডফিল্ডার: বিলি গিলমোর, স্কট ম্যাকটোমিনে, লুইস ফার্গুসন, জন ম্যাকগিন, রায়ান ক্রিস্টি
ফরওয়ার্ড: লরেন্স শ্যাঙ্কল্যান্ড
ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে ভিন্ন স্ট্র্যাটেজি বা রণকৌশল নিয়েই এবার বিশ্বমঞ্চে বিশেষ কিছু করে দেখানোর লক্ষ্যে মাঠে নামবে স্কটিশ শিবির।



