US India relations
Bengal Liberty, ১৩ জুন ২০২৬ : তিন দিনে পর পর তিনটি হামলা ওমান উপকূলে! মার্কিন নৌবাহিনীর(US India relations) ভারতের জাহাজ কে লক্ষ করে মারাত্মক হামলা আমেরিকার। তিন জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে এই হামলায়। এই মর্মান্তিক ঘটনা কে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর । এই ধরণের ঘটনা কখনোই ” সমর্থনযোগ্য নয় ” স্পষ্ট ভাষায় প্রতিক্রিয়া রেখেছেন ভারতের বিদেশ মন্ত্রী।
মূল ঘটনা(US India relations)
ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় পালাউ-পতাকাবাহী ট্যাংকার ‘এমটি সেত্তেবেল্লো’ ক্ষতিগ্রস্ত হলে ৩ জন ভারতীয় নাবিক নিহত হন। ওই জাহাজে মোট ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন।
ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও-র সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, বাণিজ্যিক নৌপরিবহণের ওপর এহেন মারণাত্মক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এর আগে ভারতের বিদেশ মন্ত্রক নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করে এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানায়। তীব্র প্রতিবাদের পরেই আমেরিকাও নিজের দাবি স্পষ্ট রেখে একটি বিবৃতি জারি করেছে।
আমেরিকার দাবি(US India relations)
” মার্কিন সেনার সেন্ট্রাল কম্যান্ড (CENTCOM) জানায়, আমেরিকান নিষেধাজ্ঞা অমান্য করে ওই ট্যাংকারটি ইরান থেকে তেল পরিবহণের চেষ্টা করছিল এবং মার্কিন নৌবাহিনীর নির্দেশ বারবার অমান্য করায় তারা হামলা চালায় “।
হামলার পরেই মার্কিন রাষ্ট্রপতি দাবি করেন ” হরমুজ প্রণালী তে ভারতের উপর ইরান হামলা করেছে ” কিন্তু এই কথাটির একদমই কোনো গুরত্ব নেই, সেটা আন্তর্জাতিক মহল খুব ভালো ভাবেই জানে।
এরপর কোন দিকে মোড় নেবে মধ্যপ্রাচের যুদ্ধ? ভারত ও আমেরিকার সম্পর্ক কোন নয়া সমীকরণ তৈরী করে সেটাই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।



