Suvendu Adhikari
Suvendu Adhikari

Suvendu Adhikari: অপরাধীদের শাস্তি দেবে প্রশাসন! জনকল্যাণ শিবির থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty: 

সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পসহ সমস্ত নাগরিক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মহাসমারোহে সূচনা হলো ‘জনকল্যাণ শিবির’-এর। আজ, সোমবার (১৫ জুন) নন্দীগ্রামের এই কর্মসূচিতে সশরীরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই আমজনতার উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দেন, “কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।” প্রশাসনকে তার নিজস্ব গতিতে কাজ করতে দেওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি রাজ্যজুড়ে সমস্ত খুনি, ধর্ষক ও তোলাবাজদের কঠোর শাস্তির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari
Suvendu Adhikari

অপরাধীদের শাস্তি দেবে পুলিশ:

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে। কোথাও পূর্বতন শাসকদলের নেতাকর্মীদের বাড়িতে হামলা, আবার কোথাও মারধরের অভিযোগ উঠছে। বিভিন্ন জায়গায় অপরাধীদের গণরোষের মুখে পড়তে হচ্ছে। আজ জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে এই পরিস্থিতির অবসান ঘটানোর ডাক দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাজ্যের প্রতিটি তোলাবাজ, মাফিয়া, গুন্ডা ও ধর্ষককে শাস্তি দেবে আপনাদের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনের ওপর ভরসা রাখুন, আইনানুগ সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Suvendu Adhikari
Suvendu Adhikari

আজ থেকে রাজ্যজুড়ে তিন দিনব্যাপী (১৫, ১৬ এবং ১৭ জুন) এই বিশেষ সরকারি শিবিরের সূচনা হয়েছে। সূচনার দিনে সোমবার নন্দীগ্রামের মানুষের পাশে ছিলেন শুভেন্দু অধিকারী। সূত্র মারফত জানা গেছে, আগামী ১৬ জুন উত্তরবঙ্গের কার্শিয়াঙে এবং ১৭ জুন দক্ষিণ ২৪ পরগনার ক্যাম্পে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury