Saugata Roy
Saugata Roy

Saugata Roy : “আসল রিমোট কন্ট্রোল মোদির হাতেই”, দলত্যাগীদের তীব্র আক্রমণ সৌগত রায়ের

Bengal Liberty, ১৬ জুন :

একসময় যাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেছেন, যাঁদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের পতাকা উড়িয়েছেন, আজ তাঁদেরই ‘গদ্দার’ তকমা দিলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে ইতিমধ্যেই প্রায় ৫৮ জন বিধায়ক অন্য পথে হেঁটেছেন। লোকসভায় তৃণমূলের ২০ জন সাংসদ এনডিএ-সমর্থিত এনসিপিআই-এ যোগ দিয়েছেন। তার ওপর পরপর তিনজন রাজ্যসভার সাংসদের ইস্তফা দেওয়ার ছিন্ন বিচ্ছিন্ন মমতার জোড়াফুল। এই পরিস্থিতিতে দলত্যাগীদের নিশানা করে সৌগত রায় ‘গদ্দার’ মন্তব্য করে দুই দলের তুলনা একটি বিবৃতির মাধ্যমে প্রকাশ করলেন। শুধুই কি ক্ষোভ নাকি দলের ভাঙন ঢাকতেই এই আক্রমণাত্মক অবস্থান (Saugata Roy)?

Saugata Roy
Saugata Roy

গতকাল পর্যন্ত সহকর্মী, আজ ‘গদ্দার’! (Saugata Roy)

এনসিপিআই-তে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল নেতাদের কড়া ভাষায় আক্রমণ শানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। নিজের বিবৃতিতে সৌগত রায় দাবি করেছেন, বাংলার মানুষ এখনও তৃণমূলের জোড়া ফুলকেই সমর্থন করেন। তিনি নতুন রাজনৈতিক শিবিরকে ‘গদ্দার দল’ বলে কটাক্ষ করে তাদের প্রতীক, নেতৃত্ব এবং রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, তৃণমূলের নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নতুন শিবিরের প্রকৃত নেতৃত্ব নরেন্দ্র মোদির হাতে। তাঁর দাবি, বাংলার রাজনীতিতে এখন দুটি শিবির স্পষ্ট, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ‘গদ্দারদের দল’। একইসঙ্গে এনসিপিআই-কে এনডিএ-সমর্থিত দল বলে তোপ দাগলেন। তিনি প্রশ্ন করেন, সাম্প্রতিক নির্বাচনে বিজেপির চুরি, লুটপাট এবং বিভিন্ন সংস্থাকে কাজে লাগানোর অভিযোগ সত্ত্বেও বাংলায় তৃণমূল ৪১ শতাংশ ভোট পেয়েছে।
গদ্দার দল কত শতাংশ ভোট পেয়েছে???

Saugata Roy
Saugata Roy

এনসিপিআই-এর সঙ্গে মিশে গেল বিদ্রোহী সাংসদরা (Saugata Roy)

রবিবার সন্ধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের বিদ্রোহী শিবিরের ২০ জন সাংসদ। বৈঠকের পর তাঁরা আনুষ্ঠানিকভাবে জানান, তাঁদের গোষ্ঠী ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়’ (এনসিপিআই)-এর সঙ্গে যোগ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।স্পিকারের বাসভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ” আমরা তাঁকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছি যে, আমরা ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি’র সঙ্গে মিশে যাচ্ছি।” শুধু দলবদল নয়, আগামী দিনে তাঁদের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট তিনি বলেন, “এখন থেকে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বলিষ্ঠ নেতৃত্বে এনডিএ জোটের অংশ হিসেবে একসঙ্গে কাজ করব।”

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Arup Biswas: অরূপের রক্ষাকবচকে চ্যালেঞ্জ! ডিভিশন বেঞ্চে আপিল শতদ্রুর

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury