State Budget 2026-27
Bengal Liberty, ১৬ জুন :
পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের প্রথম বিধানসভা অধিবেশনকে ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে এই অধিবেশন (State Budget 2026-27)। এই অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ নিঃসন্দেহে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট। নতুন সরকার কর্মসংস্থান, শিল্পায়ন, পরিকাঠামো ও জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে কী রূপরেখা সামনে আনে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও অর্থনৈতিক বিশ্লেষকদের (State Budget 2026-27)।

রাজ্যপালের ভাষণ দিয়ে সূচনা অধিবেশনের (State Budget 2026-27)
বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় ভারতীয় সংবিধানের ১৭৬ নম্বর অনুচ্ছেদ অনুসারে রাজ্যপাল তাঁর প্রারম্ভিক ভাষণ দেবেন। এই ভাষণের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন বিধানসভার প্রথম অধিবেশন। দুপুর সাড়ে ১২টা নাগাদ রাজ্যপালের ভাষণের প্রতিলিপি বিধানসভার টেবিলে পেশ করবেন অধ্যক্ষ। এরপর শাসকদলের এক প্রবীণ সদস্য ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব উত্থাপন করবেন এবং অন্য এক সদস্য সেই প্রস্তাবকে সমর্থন করবেন। ১৯ জুন, শুক্রবার সকাল ১১টায় প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব বা অবিচুয়ারি রেফারেন্সের জন্য সময় নির্ধারিত রয়েছে।

২২ জুন পেশ হবে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (State Budget 2026-27)
অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে ২২ জুন, সোমবার। সেদিন ঠিক দুপুর ১২টায় ২০২৬-২৭ অর্থবর্ষের বার্ষিক আর্থিক বিবৃতি তথা রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট হওয়ায় স্বাভাবিকভাবেই প্রত্যাশা অনেক বেশি। শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও পরিকাঠামো উন্নয়ন, সামাজিক সুরক্ষা প্রকল্প এবং রাজ্যের আর্থিক পুনরুদ্ধারের জন্য কী ধরনের পদক্ষেপ ঘোষণা করা হয়, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে।
জুলাইয়ে ফের বসবে বিধানসভা
বাজেট পেশের পর ২৩ ও ২৪ জুন রাজ্যপালের ভাষণের ওপর আলোচনা, মেনশন পর্ব এবং সাধারণ বাজেট নিয়ে বিস্তৃত বিতর্ক অনুষ্ঠিত হবে। বিরোধী ও শাসক উভয় পক্ষই এই আলোচনায় সরকারের নীতি ও পরিকল্পনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে বলে মনে করা হচ্ছে। ২৫ জুন সাধারণ বাজেটের ওপর আলোচনা চলার পাশাপাশি বিভিন্ন দপ্তরের ব্যয়বরাদ্দ সংক্রান্ত দাবি বিধানসভায় উত্থাপিত হবে। একই দিনে বিধানসভার কার্যপ্রণালী ও আচরণ বিধির ২০৮এ ধারা সাময়িকভাবে স্থগিত রাখার প্রস্তাবও আনা হতে পারে।এরপর অধিবেশনে সাময়িক বিরতি পড়বে। পুনরায় আগামী ৬ জুলাই সকাল ১১টায় নবগঠিত বিধানসভার অধিবেশন শুরু হবে।



