Kakoli Ghosh Dastidar
Bengal Liberty : নিজের ডিজিটাল স্বাক্ষর এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথির অপব্যবহার হতে পারে বলে সন্দেহ প্রকাশ করলেন লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। এই সম্ভব অপব্যবহার রুখতে প্রকাশ্যে সতর্কবার্তা জারি করলেন তিনি। একটি বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, তাঁর স্ক্যান করা বা ডিজিটাল স্বাক্ষর, আধার কার্ড এবং প্যান কার্ড কোনও ব্যক্তি বা সংস্থাকে ব্যবহারের অনুমতি তিনি দেননি। তাই তাঁর নাম বা পরিচয় ব্যবহার করে কোনও ধরনের নথি, আবেদনপত্র, আর্থিক লেনদেন বা অন্য কোনও কাজে এই তথ্য ব্যবহার করা হলে তা সম্পূর্ণ বেআইনি বলে গণ্য হবে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এ ধরনের কোনও অপব্যবহার সামনে এলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি তিনি এবং ১৯ জন সাংসদ এনডিএ সমর্থিত দল এনসিপিআই তে যুক্ত হয়েছে। এই আবহেই রাজনৈতিক মহলের প্রশ্ন, নতুন যাত্রাপথে কীসের ভয় পাচ্ছেন সাংসদ (Kakoli Ghosh Dastidar)?

এনসিপিআই-এর সঙ্গে মিশে গেছে কাকলি সহ বিদ্রোহী সাংসদরা (Kakoli Ghosh Dastidar)
সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের বিদ্রোহী শিবিরের ২০ জন সাংসদ। বৈঠকের পর তাঁরা আনুষ্ঠানিকভাবে জানান, তাঁদের গোষ্ঠী ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়’ (NCPI)-এর সঙ্গে যোগ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।স্পিকারের বাসভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ” আমরা তাঁকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছি যে, আমরা ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি’র সঙ্গে মিশে যাচ্ছি।” শুধু দলবদল নয়, আগামী দিনে তাঁদের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট তিনি বলেন, “এখন থেকে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বলিষ্ঠ নেতৃত্বে এনডিএ জোটের অংশ হিসেবে একসঙ্গে কাজ করব।”



