Gautam Deb
Bengal Liberty:
শিলিগুড়ি পুরসভার মেয়র পদ থেকে দেওয়া ইস্তফাপত্র প্রত্যাহার করে নিলেন গৌতম দেব (Gautam Deb)। এই সিদ্ধান্তে নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও ইস্তফাপত্র আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ শিলিগুড়ির মেয়র। পাশাপাশি সরকারি গাড়ি ও নিরাপত্তারক্ষীও ছেড়ে দিয়েছেন মেয়র গৌতম।

তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের এই নেতা জানিয়েছেন, ” সব কথা বলার নয়। কিছু সময় নীরবতা অনেক কিছুর উত্তর দেয়। কারও প্রতি কোন দ্বেষ নেই। আমার বিবেকের নির্দেশে আমি ছাড়লাম। ” তবে এখনও পর্যন্ত তার ইস্তফা পত্র গৃহীত হয়নি বলে সূত্রের খবর।
আরও পড়ুন : কাকলির ব্যক্তিগত নথির অপব্যবহার হতে পারে! অগ্রীম বিজ্ঞপ্তি জারি সাংসদের


