TMC News
Bengal Liberty : তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে দাবি করা মোট ৪৪০ কোটি টাকা থাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। সূত্রের খবর, এইচডিএফসি ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ জারি করা হয়েছে (TMC News)। ফলে আপাতত ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও অর্থ তোলা বা লেনদেন করা যাবে না।
জানা গিয়েছে, দলের অন্যতম নেতা অরূপ বিশ্বাসকে ঘিরে বিতর্কের পর এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠ বলে পরিচিত ১০ জন বিধায়ক একযোগে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে খবর।

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের কারণ: (TMC News)
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে, অন্যদিকে দলের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সূত্রে দাবি, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তদন্তের অগ্রগতির উপরই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে।
বিধাননগর সাইবার থানা এআইটিসি, ত্রিপুরা তৃণমূল এবং গোয়া তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বিদ্রোহী বিধায়কেরা অভিযোগ করেছিল যে, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা বিপুল পরিমাণ অর্থ দুর্নীতির উৎস থেকে আসতে পারে। তাই এ বিষয়ে কড়া পদক্ষেপ করুক পুলিশ প্রশাসন। মনে করা হচ্ছে, সেই চিঠি পাওয়ার পরেই নড়েচডে বসে পুলিশ কতৃপক্ষ। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ।
আরও পড়ুন: “সাধারণ বিমানে ওড়ার অভ্যাস নেই অভিষেকের!” খোঁচা ঋতব্রতের


