Brazil vs Haiti Preview
Bengal Liberty, ১৯ জুন ২০২৬ : আজ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে(Brazil vs Haiti Preview) চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ক্যারিবীয় দেশ হাইতি। প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করায় কিছুটা চাপে রয়েছে সেলেসাওরা। অন্যদিকে, নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল হাইতি। ফলে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে দুই দলের কাছেই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কাগজে-কলমে এগিয়ে ব্রাজিল(Brazil vs Haiti Preview)
কাগজে-কলমে ব্রাজিল এই ম্যাচে স্পষ্ট ফেভারিট হলেও বিশ্বকাপের মঞ্চে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে হাইতি প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছিল এবং তাদের রক্ষণভাগ ছিল যথেষ্ট সংগঠিত।


নেইমার ছাড়া ব্রাজিলের লড়াই(Brazil vs Haiti Preview)
ব্রাজিল শিবিরে বড় ধাক্কা। চোটের কারণে দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না নেইমার। তবে হাইতির বিরুদ্ধে কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর কাছ থেকে ভালো পারফরম্যান্সের আশা করা হচ্ছে। এছাড়া ব্রুনো গুইমারায়েস ও লুকাস পাকেতার ওপরও আক্রমণভাগ গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে।

অন্যদিকে, হাইতির সবচেয়ে বড় ভরসা অধিনায়ক ও অভিজ্ঞ গোলরক্ষক জনি প্লাসিদে। প্রথম ম্যাচে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে তিনি ইতিমধ্যেই নজর কেড়েছেন। ব্রাজিলের তারকাখচিত আক্রমণভাগকে আটকানোর কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাঁর সামনে।
সম্ভাব্য একাদশ ও ফরমেশন(Brazil vs Haiti Preview)
ব্রাজিল (৪-৩-৩)
গোলরক্ষক: অ্যালিসন বেকার
ডিফেন্ডার: ড্যানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, গিলের্মে আরানা
মিডফিল্ডার: ব্রুনো গুইমারায়েস, জোয়েলিন্তন, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: রদ্রিগো, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র
হাইতি (৪-২-৩-১)
গোলরক্ষক: জনি প্লাসিদে
ডিফেন্ডার: কার্লেন্স আরকুস, রিকার্ডো আদে, আলেক্সান্দ্রে পিয়ের, জনসন দুবোয়েস
ডিফেন্সিভ মিডফিল্ডার: ড্যানলি জ্যাঁ জ্যাকস, ব্রায়ান আলসেউস
অ্যাটাকিং মিডফিল্ডার: ফ্রান্টজি পিয়েরো, ডুকেন্স নাজন, ডেরিক এতিয়েন জুনিয়র
স্ট্রাইকার: মন্ডি প্রুনিয়ে
বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে ব্রাজিল। অন্যদিকে, টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে মরিয়া হাইতি। এখন দেখার, সেলেসাওরা কি প্রত্যাশামতো জয় তুলে নিতে পারে, নাকি বিশ্বকাপের মঞ্চে আরেকটি অঘটনের সাক্ষী থাকবেন ফুটবলপ্রেমীরা।

আরো পড়ুন:- WWE SmackDown: কোডি রোডস বনাম গুন্থার: কে হাসবে শেষ হাসি


