WWE SmackDown
Bengal Liberty, ১৯ জুন ২০২৬ : আগামীকালের WWE SmackDown হতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শো। কিং অব দ্য রিং ও কুইন অব দ্য রিং টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচের পাশাপাশি থাকছে WWE চ্যাম্পিয়নশিপের একটি হাই-ভোল্টেজ লড়াই।
কিং অব দ্য রিং সেমিফাইনাল(WWE SmackDown)
স্ম্যাকডাউনের অন্যতম আকর্ষণ হতে চলেছে জে উসো বনাম জে’ভন ইভান্স ম্যাচ। এই ম্যাচের বিজয়ী নাইট অব চ্যাম্পিয়ন্স-এ কিং অব দ্য রিং ফাইনালে ওবা ফেমির মুখোমুখি হবে। তরুণ প্রতিভা জে’ভন ইভান্স কি অভিজ্ঞ জে উসোকে হারিয়ে ফাইনালে উঠতে পারবেন, নাকি “মেইন ইভেন্ট” জে নিজের আধিপত্য বজায় রাখবেন—সেদিকেই নজর থাকবে সমর্থকদের।


ইউএস চ্যাম্পিয়নশিপের এক নম্বর দাবিদার নির্ধারণী ম্যাচ(WWE SmackDown)
কারমেলো হেইস এবং রিকি সেইন্টস মুখোমুখি হবেন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে। এই লড়াইয়ের বিজয়ী ট্রিক উইলিয়ামসের বিরুদ্ধে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের ম্যাচের সুযোগ পাবেন নাইট অব চ্যাম্পিয়ন্সে। দুই তারকার মধ্যকার এই প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যেই তুঙ্গে পৌঁছেছে, ফলে ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে।

WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ(WWE SmackDown)
শোয়ের মেইন ইভেন্টে আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে কোডি রোডস মুখোমুখি হবেন “দ্য রিং জেনারেল” গুন্থার-এর। ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে বিশেষ অতিথি রেফারি হিসেবে সামি জেইন-এর উপস্থিতি।
আরো পড়ুন:- West bengal Day: পশ্চিমবঙ্গ দিবসে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা রাজ্যপালের

সাম্প্রতিক সময়ে কোডি রোডস ও সামি জেইনের সম্পর্কেও টানাপোড়েন দেখা গিয়েছে। ফলে সামি জেইনের সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। গুন্থার কি নিজের হারানো সম্মান ফিরে পাবেন, নাকি কোডি রোডস আবারও প্রমাণ করবেন কেন তিনি WWE-র শীর্ষ তারকা—সেই উত্তর মিলবে স্ম্যাকডাউনের মঞ্চে।


