Naushad Siddiqui
Bengal Liberty:
রাজ্যপালের বাজেট ভাষণের প্রসঙ্গে ব্লু ইকোনোমি সম্পর্কে সাওয়াল করলেন বিধায়ক নওশাদ সিদ্ধিকী (Naushad Siddiqui)। এই সুনীল অর্থনীতি কোন কর্পোরেটের হাতে গেলে চলবে না। কোন জলাশয় বুজিয়ে কারখানা বা অবৈধ অফিস যাতে তৈরী না হয় সেদিকে নজর রাখতে হবে। একই সঙ্গে ব্লু ইকোনমির উপর ভিত্তি করে জলাশয়গুলোর পুনঃসংস্কার প্রয়োজন। কোন কর্পোরেট কোম্পানিদের হাতে চলে না যায় সেই আবেদন জানিয়েছেন নওশাদ।

জলাজমি বুঝিয়ে অবৈধ ভাবে কারখানা তৈরী বা অফিস তৈরী করা দীর্ঘ বছর ধরে হয়ে চলেছে। বাজেটকে সমর্থন করে নওশাদ জানিয়েছেন, বর্তমান সরকারের কাছে অনুরোধ ব্লু ইকোনোমি কেন্দ্রীক জলাশয়গুলো ভর্তি করে নতুন ইমারত যাতে গড়ে না ওঠে সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় এবং কর্পোরেটদের হাতে মৎস্যজীবীদের জমি বা অধিকার তুলে না দেওয়ার জন্য তিনি বর্তমান সরকারের কাছে আবেদন জানিয়েছেন বিধায়ক নওশাদ।
বিস্তারিত আসছে


