Humayun & Chandra Sekhar
Bengal Liberty : পশ্চিমবঙ্গ সরকারের সদ্য ঘোষিত বাজেটকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে (Humayun & Chandra Sekhar)। সেই সময় বিধানসভায় সংখ্যালঘু উন্নয়ন খাতে বরাদ্দ কমানোর অভিযোগ তুলে সরব হলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান ও বিধায়ক হুমায়ুন কবীর। বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার সমাজের একটি নির্দিষ্ট অংশকে বঞ্চিত করছে। তবে তাঁর বক্তব্য ঘিরেই শুরু হয় তুমুল বিতর্ক। পিছন থেকে তাঁকে বসতে বলেন বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তারপরই শুরু হয় তর্কাতর্কি (Humayun & Chandra Sekhar)।

হুমায়ুন-চন্দ্রশেখর বাকযুদ্ধ (Humayun & Chandra Sekhar)
বাজেটের উপর আলোচনার সময় হুমায়ুন কবীর সংখ্যালঘু উন্নয়ন সংক্রান্ত বিষয় উত্থাপন করতেই আপত্তি জানান বিজেপি বিধায়ক চন্দ্রশেখর। তিনি নিজের আসন থেকে দাঁড়িয়ে হুমায়ুনের বক্তব্যের প্রতিবাদ করতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এই সময় চন্দ্রশেখর হুমায়ুন কবীরকে তাঁর অতীতের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে প্রশ্ন করেন। তিনি দাবি করেন, আগে করা মন্তব্যের ব্যাখ্যা না দিয়ে সংখ্যালঘু বঞ্চনার প্রসঙ্গ তোলা উচিত নয়। উল্লেখ্য, প্রায় বছর খানেক আগে তৃণমূলে থাকাকালীন হুমায়ুন কবীরের একটি মন্তব্যকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন, “হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব।”
বিধানসভায় সেই প্রসঙ্গ উত্থাপিত হলে হুমায়ুন কবীর দাবি করেন, তাঁর বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট ভিন্ন ছিল এবং তিনি ওই অর্থে মন্তব্যটি করেননি। তবে এই ব্যাখ্যায় পরিস্থিতি শান্ত না হয়ে বরং আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংখ্যালঘু উন্নয়ন খাতে বরাদ্দ কমানো নিয়ে শুরু হওয়া আলোচনা শেষ পর্যন্ত হুমায়ুনের পুরনো মন্তব্যকে কেন্দ্র করেই রাজনৈতিক সংঘাতে পরিণত হয় বিধানসভার অন্দরে।



