Suvendu Adhikari
Bengal Liberty:
বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে বিধানসভায় তামান্নার মা, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সিপিএমের বিধায়ক মোস্তাফিজুর রহমান। অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তামান্না, অভয়ার বিচার প্রসঙ্গে বিজেপি সরকারের তৎপরতা নিয়ে বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী বক্তব্য চলাকালীন জানান, তামান্নার পরিবারের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

ঘটনাচক্রে বিধানসভার পক্ষ থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী নিজের কক্ষের যাওয়ার ৫ মিনিট পর শংকর ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীর করিডরে প্রবেশ করেন তামান্নার মা, মোস্তাফিজুর রহমান এবং মীনাক্ষী মুখোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন, তামান্নার মায়ের পাশাপাশি আনিস খানের বাবা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। নির্বাচন চলাকালীন এবং বিগত দিনে শহীদ হওয়া কমরেডদের মৃত্যুর বিচার চেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বিষয়টি শুভেন্দু অধিকারীকে দেখবার জন্য অনুরোধ করেন


