Abhishek Banerjee
Bengal Liberty : মঙ্গলবার, চোখের চিকিৎসার (Abhishek Banerjee) জন্য বিদেশ সফরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানি আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। এদিন তাঁর আইনজীবী আদালতে দৃষ্টি আকর্ষণ করে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানান। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন। তিনি জানান, মামলাটি স্বাভাবিক প্রক্রিয়াতেই শুনানি তালিকায় আসবে। এখনই শুনানি সম্ভব নয়। অতএব বাড়তি চাপে অভিষেক (Abhishek Banerjee)।

একাধিক মামলায় জর্জরিত অভিষেক (Abhishek Banerjee)
রাজ্যে পালাবদলের পর একে একে প্রত্যেকে অভিষেকের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। বলাই বহু তাঁর জন্যই তৃণমূল আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে গিয়েছে। অতঃপর এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিভিন্ন তদন্তে সহযোগিতা করার নির্দেশও রয়েছে আদালতের। সেই কারণে বিদেশ সফরের আগে আদালতের অনুমতি চেয়ে আবেদন করেছেন তিনি। তবে শেষ রক্ষা পেলেন না ভাইপো।
উল্লেখ্য, ২০১৬ সালে মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে একটি সড়ক দুর্ঘটনায় তাঁর চোখে গুরুতর আঘাত লাগে। এরপর থেকে তিনি নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসার অধীনে রয়েছেন। সেই চিকিৎসার অংশ হিসেবেই বিদেশে যাওয়ার আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে হাইকোর্ট তাঁর আবেদনে সাড়া দিলেন না। বিচারপতির সাফ কথা, নির্দিষ্ট নিয়মে স্বাভাবিক প্রক্রিয়াতেই শুনানি তালিকায় আসবে মামলাটি।



