CM Suvendu Adhikari
Bengal Liberty : বিধানসভায় দাঁড়িয়ে তামান্না খুনের ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, এক বছর কেটে গেলেও কালীগঞ্জের ছোট্ট তামান্নার পরিবার বিচার পাবে। সেই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি তৎপরতায় গ্রেফতার করা হল আরও দুই অভিযুক্তকে। ফলে তামান্না খুন মামলায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। ধৃত দুই অভিযুক্তের নাম সাবির শেখ ও জিয়ারুল শেখ। অবশেষে দীর্ঘদিন ধরে বিচারের অপেক্ষায় থাকা পরিবারের মনে ফের আশার আলো জেগেছে (CM Suvendu Adhikari)!

ন্যায়বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari)
মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তামান্না খুনের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি কিংবা ধূপগুড়ির মতো ঘটনাগুলিতে যেমন সরকার কঠোর অবস্থান নিয়েছে, তেমনি তামান্নার পরিবারও ন্যায়বিচার পাবে। সূত্রের খবর, সেদিনই বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। মেয়ের মৃত্যুর এক বছর পূর্ণ হলেও বিচার না মেলায় নিজের ক্ষোভ ও যন্ত্রণার কথা তিনি মুখ্যমন্ত্রীকে জানান। মুখ্যমন্ত্রী তাঁদের কথা মন দিয়ে শোনেন এবং দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন বলেই পরিবারের দাবি।

রাতভর অভিযানে ধৃত আরও ২ (CM Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রীর বার্তার পরই তদন্তে গতি আনে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সাবির শেখ ও জিয়ারুল শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, ঘটনার পর থেকেই তারা আত্মগোপন করে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করা হয়েছে। বুধবার ধৃতদের আদালতে তোলা হবে।
উল্লেখ্য, গত বছর ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর বের হওয়া বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়েছিল বলে অভিযোগ। সেই বোমার আঘাতেই মৃত্যু হয়েছিল ছোট্ট তামান্নার। ঘটনাটি রাজ্যজুড়ে তীব্র আলোড়ন ফেলেছিল। এক বছর পরও মেয়ের বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন তামান্নার মা। নতুন এই গ্রেফতারির পর তিনি আশা প্রকাশ করেছেন, তদন্ত আরও এগোবে এবং দোষীরা শাস্তি পাবে। একইসঙ্গে তাঁদের কথা শোনার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।



