Tamanna Murder Case
Tamanna Murder Case

Tamanna Murder Case: তমন্না হত্যায় শেষ অভিযুক্ত গ্রেফতার, ঘটনাস্থল পরিদর্শন স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায়ের

Bengal Liberty: নদিয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রামে বহুল আলোচিত তমন্না হত্যা মামলায় বড়সড় আইনি সাফল্য এল। ঘটনার দীর্ঘ সময় পর এই মামলার শেষ অভিযুক্ত গাজলু রহমানকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আশ্বাসের এক সপ্তাহের মধ্যেই পুলিশের এই তৎপরতায় নিহতের পরিবারে স্বস্তি ফিরেছে।

ঘটনাস্থল পরিদর্শনে আইনজীবী (Tamanna Murder Case)

এই হাইপ্রোফাইল মামলার বিশেষ সরকারি আইনজীবী বা স্পেশাল পিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। দায়িত্ব পাওয়ার পরেই শনিবার তিনি সরাসরি মোলান্দি গ্রামে নিহতের বাড়িতে যান। সেখানে তমন্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ শোনেন। বিভাস চট্টোপাধ্যায় নিজেও ঘটনাস্থল সরেজমিনে ঘুরে দেখেন।

Advertisement
Advertisement

মায়ের আর্জি ও আইনজীবীর প্রতিশ্রুতি (Tamanna Murder Case)

তমন্নার মায়ের অভিযোগ, এই খুনের পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে এবং আরও প্রভাবশালীরা এর সঙ্গে জড়িত। তিনি জানান, পূর্বতন তৃণমূল সরকার এই খুনের বিচার চায়নি, কিন্তু বর্তমান সরকার আসার পর অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের ঘটনায় তিনি আশাবাদী। অন্যদিকে, আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, দ্রুত এই মামলার ট্রায়াল বা বিচার প্রক্রিয়া শুরু হবে। আদালত ও জনসাধারণের আস্থা বজায় রেখে দোষীদের কঠোর শাস্তির জন্য তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন।

Advertisement
Advertisement

আইনি প্রক্রিয়ায় গতি (Tamanna Murder Case)

সূত্রের খবর, চার্জশিট জমা হওয়ার পর এবার দ্রুত মামলার চার্জ গঠনের কাজ শুরু হবে। শেষ অভিযুক্ত গ্রেফতার হওয়ায় বিচার বিভাগীয় প্রক্রিয়ায় গতি আসবে বলেই মনে করা হচ্ছে। এখন মূল চার খুনির ফাঁসি এবং চক্রান্তকারীদের কঠোর শাস্তির অপেক্ষায় রয়েছেন নিহতের পরিবার।

আরও পড়ুনঃ একুশে জুলাইয়ের আগে মঞ্চের মাপজোক ঘিরে বিতর্ক, তৃণমূলের দুই শিবিরের টানাপোড়েন তীব্র

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury