Weather Alert
Weather Alert

Weather Alert : নতুন সপ্তাহের শুরুতেই দুর্যোগের আশঙ্কা

Bengal Liberty : নতুন সপ্তাহের শুরুতেই রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Alert)। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ করায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী থেকে চরম ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের মতে, কোথাও কোথাও স্বল্প সময়ে অতিভারী বা মেঘভাঙা বৃষ্টির মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং বেরোলে অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে (Weather Alert)।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কমলা সতর্কতা (Weather Alert)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দিনভর বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনায় হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার পাশাপাশি কোথাও কোথাও স্বল্প সময়ে প্রবল বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

Weather Alert
Weather Alert

উত্তরবঙ্গে লাল সতর্কতা (Weather Alert)

উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে চরম ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধস এবং নদী-নালার জলস্তর বৃদ্ধির আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Taratala News: তারাতলা বিপর্যয়ের পর কড়া নজর নির্মাণে!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury