Subhankar Sarkar
Subhankar Sarkar

Subhankar Sarkar : কাটোয়ায় গান্ধী মূর্তি অপমান, মুখ্যমন্ত্রীকে চিঠি শুভঙ্করের

Bengal Liberty : পূর্ব বর্ধমানের কাটোয়ায় মহাত্মা গান্ধীর মূর্তিতে কালো কাপড় জড়িয়ে অপমানের অভিযোগ (Subhankar Sarkar)। সরব হল প্রদেশ কংগ্রেস। ঘটনায় দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর অভিযোগ, এই ঘটনা শুধু জাতির জনক মহাত্মা গান্ধীরই নয়, গোটা দেশ ও জাতির অপমান। দ্রুত নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি (Subhankar Sarkar)।

Subhankar Sarkar
Subhankar Sarkar

গান্ধী মূর্তিকে অপমান (Subhankar Sarkar)

কাটোয়ায় মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর মূর্তিতে কালো কাপড় জড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চাইল প্রদেশ কংগ্রেস।বুধবার মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, সামাজিক মাধ্যম এবং দলের বিভিন্ন সূত্র থেকে তাঁরা জানতে পেরেছেন যে কাটোয়ায় জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। তাঁর দাবি, এই ঘটনা শুধু গান্ধীজির প্রতি চরম অসম্মান নয়, বরং সমগ্র দেশের মর্যাদার উপর আঘাত।

চিঠিতে শুভঙ্কর সরকার লিখেছেন, তিনি বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী এই ধরনের অনভিপ্রেত ঘটনাকে সমর্থন করবেন না। তাই প্রশাসনকে দিয়ে দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত করিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি। চিঠির সঙ্গে ঘটনার দুটি ছবিও সংযুক্ত করা হয়েছে বলে উল্লেখ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর বক্তব্য, এই ঘটনায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

West Bengal TMC : আসল তৃণমূল কারা? কমিশনের দরবারে ঋতব্রতরা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury