West Bengal TMC
Bengal Liberty : আসল তৃণমূল কারা? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে হাজির হতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘বিদ্রোহী’ শিবিরের বিধায়করা (West Bengal TMC)। নিজেদেরই প্রকৃত তৃণমূল দাবি করে একাধিক সাংগঠনিক নথি কমিশনে জমা দেওয়ার পর এবার সরাসরি শুনানিতে নিজেদের অবস্থান তুলে ধরবেন তাঁরা। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরও পাল্টা নথি জমা দিয়েছে। ফলে একই দলের দুই সমান্তরাল কমিটির মধ্যে কাকে ‘আসল’ তৃণমূল হিসেবে মান্যতা দেয় নির্বাচন কমিশন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের (West Bengal TMC)।

বিদ্রোহীদের দাবি, ‘আমরাই আসল তৃণমূল’ (West Bengal TMC)
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের কয়েক দিনের মধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় ৬০ জন বিধায়ক প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন। তাঁদের দাবি, বর্তমান সাংগঠনিক কাঠামোই প্রকৃত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তাঁরা জাতীয় কার্যনির্বাহী কমিটিও গঠন করেন। সূত্রের খবর, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে জাতীয় কার্যনির্বাহী কমিটির প্রস্তাব, পদাধিকারীদের তালিকা, বিশেষ অধিবেশনের সিদ্ধান্ত-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি জমা দিয়েছেন বিদ্রোহী বিধায়করা। বৃহস্পতিবার কমিশনের ফুল বেঞ্চের সামনে সেই দাবির সপক্ষে যুক্তি তুলে ধরবেন তাঁরা।
মমতা শিবিরের পাল্টা প্রস্তুতি (West Bengal TMC)
বিদ্রোহী শিবিরের তৎপরতার জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলও নিজেদের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে। সেই কমিটির চেয়ারপার্সন হিসেবে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সই করেছেন।
রাজনৈতিক মহলের মতে, দুই পক্ষের জমা দেওয়া নথি খতিয়ে দেখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের সদস্যরা প্রথমে বিদ্রোহী শিবিরের বক্তব্য শুনবেন। এরপর খুব শিগগিরই মমতা শিবিরকেও নিজেদের অবস্থান স্পষ্ট করার সুযোগ দিতে পারে কমিশন। একই দলের দুই দাবিদার গোষ্ঠীর মধ্যে শেষ পর্যন্ত কাকে ‘আসল তৃণমূল’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, সেটাই দেখার।

আরও পড়ুন :
Mahua Moitra : কালীগঞ্জে ডিম খেলেন মহুয়া, সাথে কাদাও!


