Mahua Moitra
Bengal Liberty : নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের কর্মিসভাকে কেন্দ্র করে বুধবার চরম উত্তেজনা ছড়াল ( Mahua Moitra)। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছেন, কর্মিসভা চলাকালীন পার্টি অফিস ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা। কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেয়। পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ডিম ও কাদা ছোড়া হয় বলেও দাবি তাঁর। ঘটনার একাধিক ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন মহুয়া। তার পাশপাশি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে প্রশ্ন তুলেছেন সাংসদ ( Mahua Moitra)।

ডিম ও কাদা ছোড়ার অভিযোগ ( Mahua Moitra)
বুধবার নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের একটি কর্মিসভায় যোগ দিতে গিয়েছিলেন মহুয়া মৈত্র। অভিযোগ, কর্মিসভা চলাকালীন পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কে কালো পতাকা হাতে জড়ো হন একদল বিক্ষোভকারী। তাঁরা ‘মহুয়া মৈত্র হায় হায়’ এবং ‘মহুয়া মৈত্র গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। তৃণমূলের অভিযোগ, বিক্ষোভকারীরা পার্টি অফিসের জানালা দিয়ে মহুয়াকে দেখতে পেয়ে তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়েন। পাশাপাশি কাদাও ছোড়া হয় বলে দাবি করা হয়েছে। তৃণমূলের আরও অভিযোগ, সাংসদ ও কর্মীদের দীর্ঘক্ষণ কার্যত ঘেরাও করে রাখা হয় এবং বাইরে বেরোতে বাধা দেওয়া হয়।
সমাজমাধ্যমে ভিডিও পোস্ট মহুয়ার ( Mahua Moitra)
ঘটনার পর সমাজমাধ্যমে একাধিক ভিডিও পোস্ট করেন মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, বিক্ষোভকারীরা সকলেই বিজেপির লোক এবং তাঁদের উপস্থিতিতেই হামলা চালানো হয়েছে। একইসঙ্গে তিনি পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ভিডিওতে মহুয়া বলেন, “এটাই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিজেপির লোকজন জমায়েত করে ঘেরাও করে রেখেছে। জানালা দিয়ে আমার উপর হামলা চালানো হয়েছে। কিন্তু এসব দেখেও পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কোনও ব্যবস্থা নিচ্ছে না। জমায়েতকে সরাতেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



