Guptipara Rath Yatra
Bengal Liberty: ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল বলাগড়ের গুপ্তিপাড়া। বুধবার মহাসমারোহে এবং প্রচুর ভক্তের উপস্থিতিতে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।

পুজো ও রথযাত্রা (Guptipara Rath Yatra)
সকাল থেকেই বৃন্দাবন জিউ মন্দিরে চলে বিশেষ পুজো ও ভোগ নিবেদন। এরপর নিয়ম মেনে জগন্নাথদেবকে রথে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও বিগ্রহদের বিশেষ পুজো ও আরতি সম্পন্ন হয়। রথ প্রদক্ষিণ শেষে নির্ধারিত সময়ের কিছু পরে হাজার হাজার ভক্ত রথের দড়িতে টান দেন। প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় এই ঐতিহাসিক রথযাত্রা।

উপস্থিত গণ্যমান্য ব্যক্তি (Guptipara Rath Yatra)
এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাগড়ের বিধায়ক তথা মন্ত্রী সুমনা সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক এবং বলাগড় ব্লকের বিডিও। রথযাত্রার এই লোকারণ্য ও ভক্তিপূর্ণ পরিবেশ ছিল দেখার মতো।

