Panchayat Act
Panchayat Act

Dilip Ghosh: পঞ্চায়েত দফতরে ১১ হাজার নিয়োগের ঘোষণা করলেন দিলীপ ঘোষ

Bengal Liberty

রাজ্যের পঞ্চায়েত দফতরে বড়সড় নিয়োগের ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার বিধানসভায় তিনি জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই পঞ্চায়েত দপ্তরে ১১ হাজার কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। পাশাপাশি, নিয়োগ পদ্ধতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি।

Dilip Ghosh
Dilip Ghosh

পরিশ্রুতি পালনে সরকার Dilip Ghosh

বাদল অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় দিলীপ ঘোষ বলেন, ” কর্মীর অভাবে পঞ্চায়েতের কাজ ব্যাহত হচ্ছে। তাই পিএসসির মাধ্যমে ১১ হাজার কর্মী নিয়োগ করা হবে। ডিসেম্বর মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার।” তিনি জানিয়েছেন, এতদিন জেলা স্তরে পঞ্চায়েত আইনের আওতায় কর্মী নিয়োগ করা হলেও এবার সেই প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরিচালিত হবে। এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও একরূপতা বজায় থাকবে বলেই আশাবাদী সরকার।

দিলীপ ঘোষ আরও বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয়ভাবে পঞ্চায়েতে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর এক লক্ষ কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পঞ্চায়েত দপ্তরে এই ১১ হাজার নিয়োগ সেই প্রতিশ্রুতিরই একটি অংশ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury