Tapan Dasgupta
Bengal Liberty
তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার পরদিনই রাজ্য রাজনীতিতে(Tapan Dasgupta) নতুন জল্পনার জন্ম দিলেন প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। সোমবার তিনি বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্রের খবর, সৌজন্য সাক্ষাতের সময় বিরোধী দলনেতা তাঁকে বুধবার সারাদিন বিধানসভায় উপস্থিত থাকতে বলেন এবং সেদিনই বিস্তারিত আলোচনার জন্য সময় দেন।

বুধবার বিধানসভায় আলোচনার নির্দেশ মুখ্যমন্ত্রীর(Tapan Dasgupta)
দীর্ঘ প্রায় চার দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সহযাত্রী ছিলেন তপন দাশগুপ্ত। ২০২৬ সালের নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। তবে তখন দলের বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি প্রবীণ এই নেতা। কিন্তু দল ছাড়ার সময় তিনি তৃণমূল কংগ্রেসের একাংশ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী।


এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। শুধু দলত্যাগই নয়, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করেন তপন দাশগুপ্ত।প্রথমে তৃণমূল ত্যাগ এবং তার পরেই বিধানসভায় তাঁদের বৈঠক—সব মিলিয়ে বিষয়টি রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তপন দাশগুপ্তের এই পদক্ষেপে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনা শুরু হয়েছে। যদিও এই বৈঠক নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি, তবুও রাজনৈতিক মহলের একাংশের মতে—আগামী দিনে তাঁর পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে বড় কোনো সিদ্ধান্ত সামনে আসতে পারে।

