Cabinet Decisions West Bengal
Cabinet Decisions West Bengal

Cabinet Decisions West Bengal: রাজ্য মন্ত্রিসভার বৈঠক: জমি হস্তান্তর, ভাতা বৃদ্ধি সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Bengal Liberty: রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সম্প্রসারণ, জমি হস্তান্তর এবং বিভিন্ন দপ্তরের কর্মী ও সহায়কদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে বেশ কিছু প্রস্তাব অনুমোদিত হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক মন্ত্রিসভার সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি:

১. সীমান্ত নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়ন (জমি হস্তান্তর ও ক্রয়) (Cabinet Decisions West Bengal)

বিএসএফ (BSF) ও এসএসবি (SSB)-র জন্য জমি বরাদ্দ:

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমান্ত ফাঁড়ি (BOP) স্থাপন, আইবিসি (IBC) সড়ক ও সেতু তৈরির জন্য উত্তর দিনাজপুর, নদীয়া, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিএসএফ ও সশস্ত্র সীমা বল (SSB)-এর অনুকূলে নির্দিষ্ট পরিমাণ সরকারি খাস ও রায়তি জমি চিরস্থায়ী হস্তান্তর এবং সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

২. শিল্প ও সংস্থার জন্য জমি বন্দোবস্ত (Cabinet Decisions West Bengal)

WBSEDCL ও অন্যান্য সংস্থার জমি:

মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, কোচবিহার ও মালদার বিভিন্ন এলাকায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL) এবং ইন্ডিয়ান অয়েল (IOCL)-এর অনুকূলে সরকারি ও খাস জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত ও পুনর্নবীকরণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া বাঁকুড়ার আইলাকান্দিতে রাজ্য ওয়্যারহাউসিং কর্পোরেশনের অনুকূলে জমি বন্দোবস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩. পর্যটন ও প্রশাসনিক এলাকার বিস্তার (Cabinet Decisions West Bengal)

দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ:

দিঘা-শংকরপুর ও সংলগ্ন উপকূলীয় এলাকার পর্যটন বিকাশ এবং আর্থ-সামাজিক উন্নতির লক্ষ্যে ‘দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ পরিকল্পনা এলাকা’-র পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিদ্যমান মৌজার পাশাপাশি কাঁথি-১ ও কাঁথি-২ ব্লকের অতিরিক্ত মৌজাগুলিও এর অন্তর্ভুক্ত হবে।

পঞ্চায়েত আইন সংশোধন:

কার্যপ্রণালী নির্দেশিকা পরিবর্তনের লক্ষ্যে “পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬” অনুমোদনের প্রস্তাব গৃহীত হয়েছে।

৪. ভাতা ও বেতন বৃদ্ধি (Cabinet Decisions West Bengal)

সহকারীদের পারিশ্রমিক বৃদ্ধি:

পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও বিধানসভার মুখ্য সরকারি সচেটকের সহকারীদের (অ্যাটেনডেন্ট) নির্দিষ্ট পারিশ্রমিক ২০২৬ সালের ১ জুন থেকে কার্যকরভাবে প্রতি মাসে ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করার প্রস্তাব গৃহীত হয়েছে।

কারাগার দপ্তরের কর্মীদের বেতনক্রম বৃদ্ধি:

সংশোধনগার পরিসেবা দপ্তরের অধীন ‘রোপা-২০১৯’ (ROPA-2019) অনুযায়ী টাস্ক টেকার ও ফ্যাক্টরি ওভারসিয়ারদের বেতনক্রম উন্নত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

Advertisement
Advertisement

৫. স্বাস্থ্য, পুষ্টি ও জনকল্যাণমূলক সিদ্ধান্ত (Cabinet Decisions West Bengal)

অঙ্গনওয়াড়ি কেন্দ্র:

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পুষ্টি কর্মসূচি অনুযায়ী গরম রান্না করা খাবার ও সকালের জলখাবারে ডিম কেনার জন্য নারী ও শিশু উপভোক্তাদের প্রতি প্লেটে অতিরিক্ত ২.০০ টাকা করে রাজ্য সরকারের অর্থ সহায়তার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (MMSY):

পশ্চিমবঙ্গের যে সমস্ত স্থায়ী বাসিন্দা ‘আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’-র আওতায় পড়েন না, তাঁদের জন্য এই নতুন স্বাস্থ্য বিমা যোজনা বাস্তবায়নের প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

Advertisement
Advertisement

৬. কর্মসংস্থান, ক্রীড়া ও অন্যান্য প্রশাসনিক সিদ্ধান্ত (Cabinet Decisions West Bengal)

ই-প্রিজন সুইট (e-Prison Suite):

সংশোধনগার পরিসেবা দপ্তরের বিভিন্ন কারাগারে সুচারুভাবে কাজ পরিচালনার জন্য নতুন করে ৭০ জন ডাটা এন্ট্রি অপারেটর (DEO) নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।

ক্রীড়াবিদদের নিয়োগ:

বিশেষ ব্যবস্থার অধীনে এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদকজয়ীদের সরাসরি নিয়োগের ক্ষেত্রে ‘ক্যাটাগরি-বি’ থেকে ‘ক্যাটাগরি-এ’-তে উন্নীতকরণের সংশোধিত বিজ্ঞপ্তি অনুমোদিত হয়েছে।

এনআইএ (NIA) থানা:

রাজ্যে একটি জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র থানা স্থাপনের বিজ্ঞপ্তির প্রস্তাব পাশ হয়েছে।

জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ আইন:

জন্ম ও মৃত্যু নিবন্ধক (Registrar) এবং উপ-নিবন্ধকদের (Sub-Registrar) নিয়োগ সংক্রান্ত বিধি সংশোধন করা হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury