CM Suvendu Adhikari
Bengal Liberty : গত ২ জুলাই শঙ্করপুর থেকে মাছ ধরতে যাওয়া ট্রলার-সহ মৎস্যজীবী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে (CM Suvendu Adhikari)। পাঁচদিন পরে ট্রলারটিকে কাকদ্বীপের বাঘেরচরের কাছে উল্টানো অবস্থায় উদ্ধার করা হয়। ট্রলার থেকে এখনও পর্যন্ত ১১টি পচাগলা দেহ উদ্ধার হয়, চারজনের সন্ধান মেলেনি। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মৃতের মধ্যে বেশিরভাগই হাওড়া, নদীয়া, পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীরা ছিলেন। তাঁদের মৃত্যুতে শোক প্রকাশ করে মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের একজনকে স্থানীয় থানায় ‘সিভিক ভলান্টিয়ার’ পদে চাকরি দেওয়া হবে বলেও জানান তিনি(CM Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রীর নির্দেশে সিকিমে ২ বিধায়ক (CM Suvendu Adhikari)
অপরদিকে সিকিমের নির্মীয়মাণ একটি সুড়ঙ্গে ভয়াবহ বিস্ফোরণের পর ক্রমেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সময়ের সঙ্গে সঙ্গে আরও দেহ উদ্ধার হওয়ায় বিপর্যয়ের চিত্র আরও স্পষ্ট হচ্ছে। সিকিম প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।প্রশাসন সূত্রের খবর, সুড়ঙ্গের ভিতরে জল ও কাদায় ভরা প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। এনডিআরএফের উদ্ধারকারী দল প্রাণপণ চেষ্টা চালালেও পরিস্থিতি তাদের কাজকে বারবার বাধাগ্রস্ত করছে। উদ্ধার অভিযানের সময় সুড়ঙ্গের গভীরে আরও পাঁচ থেকে ছ’টি দেহের সন্ধান মিলেছে। তবে দুর্গম অবস্থানের কারণে সেগুলি এখনও বাইরে আনা সম্ভব হয়নি। এদিকে, এই দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের শ্রমিকদের মৃত্যুর খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিস্থিতির উপর নজর রাখতে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারগুলির পাশে দাঁড়াতে তিনি রাজ্যের ২ বিধায়ককে অবিলম্বে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান।

আরও পড়ুন :
Khudiram Tudu : সাতসকালে দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রীর গাড়ি, আহত ২

