Madan Mitra
Bengal Liberty : পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডির নজরে কামারহাটির বিধায়ক মদন মিত্র ও তাঁর পরিবার (Madan Mitra)। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তাঁর ছেলে শুভরূপ মিত্র। ইতিমধ্যেই কামারহাটির বিধায়কের স্ত্রী ও দুই ছেলেকে তলব করেছে ইডি। আগামী কয়েক দিনের মধ্যে মদন মিত্রকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে (Madan Mitra)।

সিজিও কমপ্লেক্সে মদনপুত্র (Madan Mitra)
বুধবার দুপুরের মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল শুভরূপ মিত্রকে। নির্ধারিত সময়েই তিনি ইডির দফতরে পৌঁছে যান। তাঁর হাতে একটি ফাইল ছিল। তদন্তকারীদের অনুমান, সেই ফাইলে ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত নথি ছিল। পুরনিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটি ও টিটাগড় পুরসভার নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত করছে ইডি। অভিযোগ, সুপারিশের ভিত্তিতে একাধিক নিয়োগ হয়েছিল। সেই সূত্র ধরেই তদন্তের পরিধি বাড়ানো হয়েছে।

তলব মদন, স্ত্রী ও পরিবারের সদস্যদের (Madan Mitra)
ইডি সূত্রে খবর, বুধবার মদন মিত্রের দুই ছেলেকে তলব করা হয়েছে। তবে হাজিরা দেন এক ছেলে। বৃহস্পতিবার, ২৩ জুলাই হাজিরা দিতে বলা হয়েছে তাঁর স্ত্রীকে। আর ২৯ জুলাই ডাকা হয়েছে মদন মিত্রকে। পরিবারের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই দক্ষিণেশ্বর ও ভবানীপুরে মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তদন্তকারীদের লক্ষ্য, পুরনিয়োগ মামলায় আর্থিক লেনদেন ও নিয়োগ সংক্রান্ত তথ্য যাচাই করে পুরো ঘটনার যোগসূত্র খুঁজে বের করা।


