Bengal Liberty:
বুধবারও উত্তপ্ত বিধানসভা, শাসক-বিরোধী তরজা তুঙ্গে। বুধবার অধিবেশন চলাকালীন অভিযোগ ওঠে যে, বিশেষ এক গোষ্ঠী সমর্থিত বক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি তৈরি হলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আপনারা নিজেদের ঝগড়া নিজেরাই মেটান। সেই ঝগড়া মেটানোর জন্য অধিবেশন বসে নেই।”
Suvendu Adhikari
বিধানসভায় শাসক দলের অভ্যন্তরীণ বিভাজন ফের প্রকাশ্যে আসে। বক্তব্য রাখা নিয়ে বিভ্রান্তি তৈরি হলে বিধানসভায় হইচই শুরু হয়। এর পরই বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেন, আগে নিজেদের ঝগড়া নিজেরা মেটান।

নোটবুক প্রসঙ্গে Suvendu Adhikari
প্রসঙ্গত, ২১ জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশে বলেছিলেন, পুলিশি হয়রানি বা মিথ্যা মামলার প্রতিটি ঘটনার নথি সংরক্ষণ করতে। তিনি পরামর্শ দেন, “একটি ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন।” উপযুক্ত সময়ে সেই তথ্যের ভিত্তিতেই বিজেপিকে জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
অভিষেককে হুঁশিয়ারি Suvendu Adhikari

এরই জবাবে বুধবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “অভিষেককে বলছি, ডায়মন্ড হারবারে দাঁড়ান। আমি একটি গ্রাম পঞ্চায়েতে দাঁড়ালেও এর থেকে বেশি লোক হয়।”

এরপর তিনি অভিষেকের মন্তব্যের কড়া সমালোচনা করেন। নাম না করে তিনি বলেন, “ডাকাতটাকে বুঝে নেব।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
আরও পড়ুনঃ নিট কাণ্ডের প্রতিবাদে কালো পোশাক পরে বিক্ষোভ বিরোধীদের

