Nadimul Haque
Bengal Liberty: দিল্লির প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি বলপ্রয়োগের ঘটনা নিয়ে এবার রাজ্যসভায় কড়া পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। গত ২০ জুলাই দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর যে পুলিশি অত্যাচার হয়েছিল, তা নিয়ে সংসদের উচ্চকক্ষে অবিলম্বে আলোচনার দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদরা।

দলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হক বুধবার নিয়ম অনুযায়ী একটি বিশেষ নোটিশ (রুল ২৬৭) জমা দিয়েছেন। এই নোটিশের মাধ্যমে সংসদের রবিবারের সমস্ত পূর্বনির্ধারিত কাজ বন্ধ রেখে অবিলম্বে এই গুরুতর বিষয় নিয়ে আলোচনা করার দাবি তোলা হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার নানা অনিয়ম এবং তার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের এই কড়া পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিরোধীরা। তৃণমূলের এই নতুন পদক্ষেপে সংসদের অন্দরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

