Cockroach Janta Party
Bengal Liberty
দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হওয়ার হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party)। বুধবার দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকার দাবি না মানলে আরও লক্ষ লক্ষ মানুষ দিল্লিতে আসবেন। তাঁর কথায়, “এবার আমরা চুপ করে থাকব না, পিছিয়েও যাব না।” সূত্রের খবর, বুধবার দুপুর ১২টায় কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং সিজেপি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সম্ভবনা বলে জানা গিয়েছে।
মঙ্গলবার রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ একাধিক বিরোধী নেতাকে আটক করার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে প্রতিবাদে শামিল হন রাহুল, প্রিয়াঙ্কা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ বিরোধী নেতারা। প্রায় তিন ঘণ্টা পর বিরোধী নেতাদের জোর করে সেখান থেকে সরিয়ে আটক করে পুলিশ। পরে সন্ধ্যায় রাহুল গান্ধী-সহ অন্যান্য নেতাদেরও আটক করা হয়। কয়েক ঘণ্টা পর তাঁদের মুক্তি দেওয়া হয়। আরও কয়েকজন সাংসদ ও নেতাকে কিংসওয়ে ক্যাম্প থানায় নিয়ে যাওয়া হলেও পরে তাঁদেরও ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার সোনম ওয়াংচুকের সঙ্গে দুই কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক
সরকারি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে মেডান্টা হাসপাতালে দেখা করেন দুই কেন্দ্রীয় মন্ত্রী— জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। জিতেন্দ্র সিং রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করার কিছুক্ষণের মধ্যেই ওয়াংচুকের সঙ্গে বৈঠক করেন। রাহুল তখন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে বসেছিলেন।

আলোচনায় প্রস্তুত কেন্দ্র, কিন্তু ইস্তফার দাবিতে অনড়
সরকারের শীর্ষ সূত্রগুলির বক্তব্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি সম্পূর্ণ রাজনৈতিক এবং সেই দাবির কাছে সরকার নতি স্বীকার করবে না। তাঁদের দাবি, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার ত্রুটিগুলি ইতিমধ্যেই সংশোধন করা হয়েছে। পাশাপাশি নিট, কুয়েট এবং জেইই মেইন এর ভর্তি প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলছে। এই বিষয় নিয়ে সংসদে আলোচনা করতে সরকার প্রস্তুত বলেও জানানো হয়েছে। সূত্রের খবর, সরকার কোনও ত্রুটি অস্বীকার করেনি বা দায় এড়ানোর চেষ্টা করেনি, তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও মানবে না।

