Sonam Wangchuk
Sonam Wangchuk

Sonam Wangchuk : সোনমকে দেখতে হাসপাতালে গেলেন নাড্ডা-জিতেন্দ্র

Bengal Liberty : ২৬ দিনের অনশন। শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। আদালতের নির্দেশে সফদরজং হাসপাতাল থেকে মেদান্ত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk)। তিনি এখন আইসিইউতে ভর্তি। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে তাঁর সঙ্গে দেখা করতে মেদান্ত হাসপাতালে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। দুই মন্ত্রীর এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা (Sonam Wangchuk)।

Sonam Wangchuk
Sonam Wangchuk

মেদান্তে সোনমের সঙ্গে নাড্ডা-জিতেন্দ্রর সাক্ষাৎ (Sonam Wangchuk)

আদালতের নির্দেশ মেনে মঙ্গলবারই দিল্লির সফদরজং হাসপাতাল থেকে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে স্থানান্তর করা হয় সোনম ওয়াংচুককে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তবে হাসপাতালে ভর্তি হলেও এখনও অনশন ভাঙেননি তিনি। মঙ্গলবার গভীর রাতে সোনমের শারীরিক অবস্থার খোঁজ নিতে মেদান্ত হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সূত্রের খবর, তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে সোনমের শারীরিক অবস্থার বিস্তারিত জানেন। পাশাপাশি সোনমের সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন। যদিও ওই বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে অনশনের ২৬তম দিনে কেন্দ্রের দুই শীর্ষ মন্ত্রীর এই সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
Advertisement

আদালতের নির্দেশে হাসপাতাল বদল (Sonam Wangchuk)

উল্লেখ্য, নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সোনম ওয়াংচুক। যন্তর মন্তরে ২১ দিন অনশনের পর গত শনিবার তাঁকে পুলিশ সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করায়। এরপর সরকারি হাসপাতাল থেকে বেসরকারি মেদান্ত হাসপাতালে স্থানান্তরের আবেদন করেন তাঁর স্ত্রী গীতাঞ্জলী। সেই আবেদন মঞ্জুর করে দিল্লি হাই কোর্ট। আদালতের নির্দেশের পর মঙ্গলবার সন্ধ্যায় অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মেদান্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে সোনমের আন্দোলনকে ঘিরে রাজধানীতে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে। সংসদের বাদল অধিবেশনেও বিরোধীরা পরীক্ষায় অনিয়ম এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছে। অন্যদিকে কেন্দ্র জানিয়েছে, NEET-সহ গোটা পরীক্ষা ব্যবস্থা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনায় তারা প্রস্তুত এবং প্রয়োজনীয় সংস্কারের দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/21/sonam-wangchuk-13/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury