Journalist Harassment
Bengal Liberty : ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে এবার পথে নামছেন রাজ্যের বিধায়করা (Journalist Harassment)। শনিবার দুপুর ১টা নাগাদ বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হবে। মিছিলে অংশ নেবেন বিধায়কেরা। সকলেই কালো ব্যাজ পরে প্রতিবাদ জানাবেন। সাংবাদিকদের উপর হামলার ঘটনার পর এই প্রথম বিধায়কদের এমন কর্মসূচি নিতে দেখা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে (Journalist Harassment)।

ধর্মতলায় কী ঘটেছিল? (Journalist Harassment)
শুক্রবার নিট কেলেঙ্কারির প্রতিবাদে এবং ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়ে বাম ছাত্র সংগঠনের ডাকা বিক্ষোভ মিছিল ধর্মতলায় পৌঁছে উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল শেষে অবস্থান বিক্ষোভ চলাকালীন বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে জুতো ও জলের বোতল ছোড়া হয়। সেই সময় ঘটনাস্থলে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের উপরও হামলা চালানো হয়। হামলায় একাধিক সাংবাদিক আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয়।
শুক্রবার রাতেই হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সেখানে যান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। আহতদের দ্রুত সুস্থতার কামনা করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়।

কড়া বার্তা মুখ্যমন্ত্রী, তদন্তে তৎপর পুলিশ (Journalist Harassment)
হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দেন। তিনি জানান, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “এটি কোনও ছাত্র আন্দোলনের চেহারা নয়, বরং গণতান্ত্রিক প্রতিবাদের নামে চরম স্বৈরাচারী আচরণ।” পুলিশ সূত্রের খবর, হামলার ঘটনায় জড়িত কয়েকজনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সেই আবহেই শনিবার সাংবাদিকদের পাশে দাঁড়াতে এবং হামলার প্রতিবাদ জানাতে রাজ্যের বিধায়কেরা কালো ব্যাজ পরে প্রতিবাদ মিছিলে অংশ নেবেন।

আরও পড়ুন :
Suvendu Adhikari: আক্রান্ত সাংবাদিকদের দেখতে এসএসকেএম হাসপাতালে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

