Suvendu Adhikari
Bengal Liberty:
শনিবার বিধানসভায় ২০২১–২৬ সালের সরকারের আমলে পুলিশের ক্ষমতার অপব্যবহার, অপপ্রয়োগ এবং সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণের অভিযোগ তুলে পাঁচটি পৃথক ঘটনার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। প্রতিটি ঘটনায় জড়িত সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

Suvendu Adhikari
বলা হয়, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক রাজবংশী নবম শ্রেণির ছাত্রীর হত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার না করায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে শামিল হন। পরবর্তীতে আন্দোলনকারী মৃত্যুঞ্জয় বর্মন পুলিশের গুলিতে নিহত হন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় তৎকালীন কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করার কথা বিধানসভায় জানানো হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে এবং নিহতের পরিবারকে একটি সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
পাঁচ ঘটনার তদন্তসহ কঠোর প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস
Suvendu Adhikari

এছাড়াও, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্তকে বরতলা থানায় ডেকে এনে দীর্ঘক্ষণ আটকে রেখে মানসিক ও শারীরিক হেনস্তা করার অভিযোগ সামনে আনা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসআই সাধন দাস এবং তৎকালীন আইসি সুবর্ণ দত্ত চৌধুরীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, কৃষ্ণনগরে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় লাঠিচার্জের ঘটনায় জড়িত পুলিশ আধিকারিক অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
Suvendu Adhikari
সুন্দরবনের কাকদ্বীপের সূর্যনগরে কালীমূর্তি ভাঙচুরের প্রতিবাদে সাধারণ মানুষের আন্দোলনে লাঠিচার্জ এবং মা কালীর প্রতিমা পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক কোটেশ্বর রাওকেও সাসপেন্ড করার কথা জানানো হয়।

বিধানসভায় স্পষ্ট জানানো হয় যে, বিগত শাসনের আমলে পুলিশের বিতর্কিত ভূমিকা নিয়ে যেসব গুরুতর অভিযোগ উঠেছে, সেগুলির ভিত্তিতে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

