Bengal Liberty : প্রশ্নপত্র ফাঁস রুখতে আরও কড়া পদক্ষেপের পথে কেন্দ্র সরকার (Anti-paper Leak Bill)। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র টানা ৩৬ দিনের আন্দোলন, দেশজুড়ে ছাত্রবিক্ষোভ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আজ, সোমবার লোকসভায় পেশ হচ্ছে ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’। এই সংশোধনী বিলের লক্ষ্য সরকারি পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতি রুখতে দ্রুত তদন্ত, নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার এবং দোষীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা (Anti-paper Leak Bill)।

দ্রুত তদন্ত ও বিচারের ওপর জোর (Anti-paper Leak Bill)
লোকসভায় বিলটি পেশ, বিবেচনা এবং পাশের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিলটি উত্থাপন করবেন। ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার আগেই বিলের খসড়া সাংসদদের মধ্যে বিতরণ করা হয়েছিল। গত শুক্রবার এই সংশোধনীতে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা।প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রশ্নফাঁস বা পরীক্ষা সংক্রান্ত জালিয়াতির তদন্ত সর্বোচ্চ দুই মাসের মধ্যে শেষ করতে হবে। তদন্ত করবে পুলিশ, কেন্দ্রীয় সংস্থা বা বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। প্রয়োজন হলে কেন্দ্র সরকার বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে পারবে। রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত নির্ধারণের ক্ষমতা দেওয়া হবে। সেখানে প্রতিদিন মামলার শুনানি চলবে। চার্জশিট জমা পড়ার তিন মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।

কী কী রয়েছে এই বিলে? (Anti-paper Leak Bill)
প্রশ্নপত্র ফাঁস বা অসদুপায়ের সঙ্গে জড়িতদের জন্য শাস্তি আরও কঠোর করার প্রস্তাব রয়েছে। কারাদণ্ডের মেয়াদ বর্তমান ৩ থেকে ৫ বছর থেকে বাড়িয়ে ৫ থেকে ১০ বছর করার কথা বলা হয়েছে। জরিমানার অঙ্ক ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা করা হতে পারে। সংঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে ন্যূনতম কারাদণ্ড ৫ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করা হবে। জরিমানার পরিমাণ ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। পরীক্ষা পরিচালনায় যুক্ত পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। সর্বোচ্চ জরিমানা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হবে। নিয়মভঙ্গ করলে নিষেধাজ্ঞার মেয়াদ ৪ বছর থেকে বাড়িয়ে ৮ বছর হতে পারে। অপরাধে সংস্থার পরিচালক বা উচ্চপদস্থ আধিকারিকদের জড়িত থাকার প্রমাণ মিললে তাঁদের ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড এবং ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
আরও খবর
বিলের উদ্দেশ্য ও কারণ সংক্রান্ত বিবৃতিতে সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলির উল্লেখ করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে নতুন নিয়ম যুক্ত করার কথা বলা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অন্যান্য সরকারি সংস্থাকেও তদন্ত ও নজরদারির কাজে যুক্ত করা যাবে। সংশোধনীতে পরীক্ষার আগে ও পরে একাধিক প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট নির্দেশিকা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পরীক্ষা কেন্দ্রের অডিট, পরীক্ষার্থীদের চেক-ইন, বায়োমেট্রিক নথিভুক্তকরণ, নিরাপত্তা ব্যবস্থা, আসন বিন্যাস, প্রশ্নপত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনা, ইনভিজিলেশন এবং স্ক্রাইব ব্যবহারের নিয়ম।

এছাড়া বিলটিতে মোট ১৫ ধরনের বেআইনি কাজের তালিকা করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশ্নপত্র ফাঁস, ওএমআর শিট বিকৃত করা, ভুয়ো ওয়েবসাইট তৈরি, ভুয়ো অ্যাডমিট কার্ড ইস্যু-সহ একাধিক জালিয়াতি। সরকারি পরীক্ষা সংক্রান্ত মামলায় দ্রুত তদন্ত, দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করাই এই সংশোধনী বিলের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/26/narendra-modi-20/


