Samardung
Bengal Liberty : উত্তরবঙ্গ সফরে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। জলপাইগুড়ি ও শিলিগুড়িতে একাধিক প্রশাসনিক, উন্নয়নমূলক এবং ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সিকিমের সমরদুং টানেল দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা করবেন। এমনকি বর্ধমান রোড উড়ালপুলের উদ্বোধন করবেন তিনি। পাশপাশি মুখ্যমন্ত্রী হিসেবে আরও একটি নজির গড়তে চলেছেন তিনি। উত্তরবঙ্গ সফরে সোমবার তিনি জল্পেশ মন্দিরে পুজো দেবেন। প্রশাসনিক সূত্রের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম কেউ এই ঐতিহাসিক শিবমন্দিরে আনুষ্ঠানিকভাবে পুজো দিতে যাবেন। তাঁর আগে রাজ্যের কোনও প্রশাসনিক প্রধান এই ঐতিহাসিক মন্দির দর্শনে আসেননি (CM Suvendu Adhikari)৷

সিকিম দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ (CM Suvendu Adhikari)
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে বাগডোগরা হয়ে জলপাইগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী। প্রথমে জেলা শাসকের দপ্তরে গিয়ে সিকিমের সমরদুং টানেল দুর্ঘটনায় নিহত পশ্চিমবঙ্গের ১১ জন শ্রমিকের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেবেন। পাশাপাশি মৃতদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরির ঘোষণাও করা হতে পারে। উল্লেখ্য, কয়েক দিন আগে সিকিমে একটি সুড়ঙ্গে ধস ও মিথেন গ্যাসের বিস্ফোরণে ওই শ্রমিকদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন জলপাইগুড়ির বাসিন্দা ছিলেন।

জল্পেশে পুজো (CM Suvendu Adhikari)
এরপর জল্পেশ মন্দিরে গিয়ে পুষ্পবৃষ্টি ও পুজো দেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে উত্তরকন্যায় পৌঁছে অর্থমন্ত্রীর উপস্থিতিতে উত্তরবঙ্গের উন্নয়নমূলক প্রকল্প ও প্রশাসনিক বিষয় নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন। বিকেল সাড়ে ৩টে নাগাদ শিলিগুড়ির বহু প্রতীক্ষিত বর্ধমান রোড উড়ালপুলের উদ্বোধন করবেন তিনি। রাজ্য ও কেন্দ্রের যৌথ অর্থায়নে নির্মিত এই উড়ালপুল চালু হলে শিলিগুড়ির যানজট কমার পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। সফরের ফাঁকে দলীয় নেতৃত্বের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিকেলে বাগডোগরা থেকে কলকাতায় ফিরে সন্ধ্যায় নবান্নে পৌঁছবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন :
Kolkata High Court: রক্ষাকবচ শেষ হলেই গ্রেফতার কেন? রাজ্যকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের

