CM Suvendu Adhikari
Bengal Liberty : উত্তরবঙ্গ সফরে গিয়ে জলপাইগুড়ি থেকে রাজ্যবাসীর জন্য এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করে আগামী ৩০ অগস্টের মধ্যে সমস্ত যোগ্য মহিলাদের এই প্রকল্পে নথিভুক্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি, স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যদের বকেয়া টাকা প্রদান এবং কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা বৃদ্ধির বিষয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

অন্নপূর্ণা যোজনার নতুন তারিখ (CM Suvendu Adhikari)
নির্ধারিত সময়ের মধ্যেই অন্নপূর্ণা যোজনার সমস্ত জট কেটে যাবে বলে আশ্বাস মিলল খোদ মুখ্যমন্ত্রীর কাছ থেকে। উত্তরবঙ্গ সফরে গিয়ে জলপাইগুড়ি জেলাশাসক অফিস থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে এক তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, যাঁদের নাম এখনও এই প্রকল্পের তালিকায় ওঠেনি বা আবেদন যাচাইয়ের পর্যায়ে রয়েছে, আগামী ৩০ অগস্টের মধ্যে সেই সমস্ত যোগ্য উপভোক্তারা এই প্রকল্পের আওতায় চলে আসবেন। ইতিমধ্যে বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন ও জুলাই মাসের টাকা পৌঁছে গেলেও, অনেকের আবেদন এখনও ভেরিফিকেশনের ধাপে আটকে রয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রেখেই প্রতিটি আবেদন খতিয়ে দেখা হচ্ছে। কোনো যোগ্য মহিলা যাতে বঞ্চিত না হন, সেদিকে সরকারের কড়া নজর রয়েছে।

অন্যান্য প্রকল্পের প্রতিশ্রুতি (CM Suvendu Adhikari)
এদিন অন্নপূর্ণা যোজনার পাশাপাশি কৃষকদের কল্যাণেও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অর্থের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকেও কৃষকদের পাশে দাঁড়ানো হচ্ছে। কৃষকবন্ধু প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই চাষের জমি রয়েছে এমন কৃষকদের ৪ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খোঁজখবর নিতেই মূলত উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন :
Suvendu Adhikari : জল্পেশে পুজো শুভেন্দুর! প্রথমবার পা রাখলেন কোনও মুখ্যমন্ত্রী

