Congress Leader
Bengal liberty
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির নেতা আলি ইমরান রামজ (Congress Leader) ওরফে ভিক্টরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাঁকে দলের সমস্ত পদ ও দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ডব্লিউবিপিসিসি জানিয়েছে, দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রদেশ কংগ্রেস সভাপতি এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন। আলি ইমরান রামজের বহিষ্কারের সিদ্ধান্তটি কার্যকর হয়েছে ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিষ্কারের পাশাপাশি দলের সব সাংগঠনিক পদ ও দায়িত্ব থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে আর কোনও কারণ উল্লেখ করা হয়নি। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সুভাষীশ ভট্টাচার্য।

