অধীররঞ্জন চৌধুরী
অধীর রঞ্জন চৌধুরী

রাজনীতিতে মানুষের বিশ্বাস ও সম্মতি সবচেয়ে বড় শক্তি : মন্তব্য অধীরের

অধীরের মতে, “রাজনীতিতে মানুষের বিশ্বাস ও সম্মতি সবচেয়ে বড় শক্তি। মানুষকে বাদ দিয়ে কোনো রাজনীতি হতে পারে না। কোনো উন্নয়ন দীর্ঘস্থায়ী হতে পারে না।” তিনি স্পষ্ট করতে চেয়েছেন যে, গণতন্ত্রে সাধারণ মানুষের রায় ও সমর্থনই হল গুরুত্বপূর্ণ ও শেষ কথা। যদি জোর জবরদস্তি বা পেশিশক্তি রাজনীতি দিয়েও থাকে তবে সেটা হল সাময়িক সুবিধা! তা কখনোই স্থায়ী হতে পারে না।

তিনি মনে করেন, রাজনীতিতে নৈতিকতা এবং স্বচ্ছতা বজায় রাখা জরুরি। কারণ, জনগণের আস্থা অর্জন না করতে পারলে কোনো রাজনৈতিক দল বা নেতৃত্বের পক্ষে টিকে থাকা সম্ভব না।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন যে, দলমত নির্বিশেষে বাংলার উন্নয়নের স্বার্থে নেওয়া যেকোনো ভালো স্বপ্ন বা সদিচ্ছাকে তিনি অস্বীকার করেন না। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের পথে মানুষের “সম্মতি” এবং “বিশ্বাস” নেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন।

Bengal Liberty