ABVP Kolkata Rally
Bengal Liberty
প্রশ্নফাঁস কাণ্ড ও ছাত্র আন্দোলনের নামে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে মঙ্গলবার হাওড়া ও শিয়ালদহ থেকে ধর্মতলার উদ্দেশে মিছিল করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP Kolkata Rally)। একদিকে শিয়ালদহ স্টেশন থেকে, অন্যদিকে হাওড়া স্টেশন থেকে দুটি পৃথক মিছিল ধর্মতলার দিকে অগ্রসর হয়। এবিভিপি-র পাশাপাশি এই কর্মসূচিতে অংশ নেয় শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ, অখিল ভারতীয় রাষ্ট্রীয় মহাসংঘ, বিদ্যা ভারতী, ভারতীয় শিক্ষণ মণ্ডল, ইতিহাস সংকলন-সহ একাধিক সংগঠন।

মিছিলে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি এবং জাতীয় পতাকা বহন করা হয়। সংগঠনগুলির দাবি, ছাত্র আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি এবং দেশকে ভাঙার চক্রান্ত চলছে। সেইসঙ্গে দেশবিরোধী কার্যকলাপেরও অভিযোগ তুলে তারা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে।অংশগ্রহণকারীদের বক্তব্য, শিক্ষা ও সংস্কৃতি রক্ষার পাশাপাশি জাতীয় ঐক্য অটুট রাখার বার্তা দিতেই এই মিছিলের আয়োজন করা হয়েছে।
বিস্তারিত আসছে

