CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : ১ আগস্ট থেকে ইসকনের হাতে মিড ডে মিল, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিম দেবে রাজ্য

Bengal Liberty : কলকাতার সরকারি স্কুলগুলিতে ১ আগস্ট থেকে নতুনভাবে শুরু হতে চলেছে মিড ডে মিল পরিষেবা (CM Suvendu Adhikari)। এই দায়িত্ব পালন করবে ইসকন। তবে নিরামিষ খাবার নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন, ইসকন খাবার পরিবেশন করলেও পড়ুয়াদের জন্য আলাদা করে ডিম দেবে রাজ্য সরকার। একই সঙ্গে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্যও মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়ে সমতা আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (CM Suvendu Adhikari)।

Advertisement
Advertisement

পড়ুয়াদের পুষ্টিতে জোর রাজ্য সরকারের (CM Suvendu Adhikari)

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ১ আগস্ট থেকে কলকাতা পুরসভার অধীন একাংশের স্কুলে পাইলট প্রকল্প হিসেবে ইসকনের মাধ্যমে মিড ডে মিল বিতরণ শুরু হবে। ধাপে ধাপে এই পরিষেবা রাজ্যের সমস্ত সরকারি স্কুলে চালু করা হবে।ইসকনের পরিবেশিত খাবার সম্পূর্ণ নিরামিষ হওয়ায় পড়ুয়াদের পুষ্টি, বিশেষ করে প্রোটিনের ঘাটতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। সেই বিতর্কের জবাব দিয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মিড ডে মিলের সঙ্গে আলাদা করে ডিম দেবে রাজ্য সরকার। স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি)-র মাধ্যমে এই ডিম পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে।

Advertisement
Advertisement

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, এতদিন হাই স্কুল ও আপার প্রাইমারির পড়ুয়াদের জন্য মিড ডে মিল বাবদ মাথাপিছু ১০ টাকা বরাদ্দ থাকলেও প্রাথমিক স্তরে সেই বরাদ্দ ছিল ৬ টাকা ৭৮ পয়সা। এই বৈষম্য দূর করে এবার প্রাথমিক স্কুলের ক্ষেত্রেও মাথাপিছু বরাদ্দ ১০ টাকা করা হয়েছে। রাজ্য সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন পড়ুয়াদের পুষ্টির বিষয়টি নিশ্চিত হবে, তেমনই মিড ডে মিল ব্যবস্থায় সমতা ও মানোন্নয়নও সম্ভব হবে।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/29/birbhum/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury