Sanchita Kumar Resignation
Bengal Liberty: রাজ্য তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন ডিজিপি রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার। রাজ্যপাল আর এন রবির কাছে তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

পদত্যাগের কারণ (Sanchita Kumar Resignation)
রাজ্যপালকে পাঠানো ইস্তফাপত্রে সঞ্চিতা কুমার উল্লেখ করেছেন যে, রাজ্যের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের সচিব তাঁকে তথ্য কমিশনের সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ বা নির্দেশ দিয়েছিলেন। তথ্য কমিশন একটি স্বশাসিত সংস্থা হওয়া সত্ত্বেও, প্রশাসনিক দপ্তরের সেই পরামর্শকে সম্পূর্ণ সম্মান জানিয়েই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

নিয়োগের প্রেক্ষাপট (Sanchita Kumar Resignation)
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সুপারিশ ও নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই তিনি ২০২৫ সালের মার্চ মাসে রাজ্য তথ্য কমিশনের সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন এবং গত বছরের ৩০ জুন শপথ গ্রহণ করেছিলেন। অবশেষে সরকার বদলের আড়াই মাস পর তিনি এই পদ থেকে সরে দাঁড়ালেন।
আরও পড়ুনঃ
Raju Naskar Arrest: বেলেঘাটায় ফের গ্রেফতার প্রোমোটার তথা তৃণমূল নেতা রাজু নস্কর

