Bengal Liberty:
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাবালিকাকে উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আন্তঃসীমান্ত মানবপাচার চক্রের মাধ্যমে তাঁকে ভারতে আনা হয়েছিল বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাচারচক্রের সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

BSF
উদ্ধার হওয়া নাবালিকা তদন্তকারীদের জানিয়েছেন, ঘুরতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর এক মাসি তাঁকে বাড়ি থেকে বের করে অজ্ঞাতপরিচয় পাচারকারীদের হাতে তুলে দেন। এরপর ‘করম’ ও ‘জীবন’ নামে দুই ব্যক্তি তাঁকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঘুরিয়ে সীমান্তের দিকে নিয়ে আসে। নাবালিকার অভিযোগ, ভারতে আনার আগে ঢাকার আবদুল্লাহপুর-টঙ্গী বাজার এলাকার একটি বাড়িতে তাঁকে আটকে রাখা হয়েছিল। সেখানে তাঁকে অন্যত্র বিক্রি করার পরিকল্পনা চলছিল বলেও তিনি দাবি করেছেন।
আরও খবর
BSFসীমান্তে সক্রিয় বিএসএফ

পরে স্বরূপনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিএসএফ ওই নাবালিকাকে উদ্ধার করে। এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মানবপাচার চক্রের সঙ্গে কারা জড়িত, কীভাবে তাঁকে সীমান্ত পেরিয়ে ভারতে আনা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
BSF
প্রশাসনের মতে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নারী ও শিশু পাচার দীর্ঘদিনের একটি বড় সমস্যা। তাই সীমান্তে নজরদারি আরও বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে বিশেষ প্রচার কর্মসূচিও নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।
BSF
প্রশাসনের বক্তব্য, উদ্ধার হওয়া নাবালিকার ঘটনাটি মানবপাচার সংক্রান্ত একটি তদন্তাধীন মামলা। তাঁর ভারতে প্রবেশের উদ্দেশ্য, পাচারচক্রের কার্যকলাপ এবং সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে তদন্ত এখনও চলছে।

BSF
উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজ দেশে ফেরানোর বার্তা দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমিও রাজ্য সরকার দিয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। ফলে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, মানবপাচার এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ রুখতে বিএসএফের নজরদারি ও অভিযান আরও জোরদার হবে বলেই প্রশাসনের ধারণা।
আরও পড়ুনঃ শুরু ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’, রাজ্যজুড়ে সচেতনতার বার্তা


