India Italy
India Italy

India Italy : প্রগতিশীল ভারতের দিকে আরও এক ধাপ: ভারত ও ইতালির যৌথ রেলওয়ে উৎপাদন!

Bengal Liberty

ভারত ও ইতালির দ্বিপাক্ষিক(India Italy) সম্পর্কে যুক্ত হলো নতুন সমীকরণ। রেল খাতে প্রযুক্তিগত সহযোগিতা, যৌথ উৎপাদন এবং পরিকাঠামো উন্নয়নে গড়ে উঠেছে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—লুচিনি আরএস ও জুপিটার ওয়াগন্সের যৌথ উদ্যোগ, টিটাগড় রেলের কাজ এবং নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল চুক্তি। এই বিশেষ চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হলো। বিশ্বমঞ্চে আবারও জয়জয়কার ভারতের। নতুন রেলওয়ে উৎপাদনের ক্ষেত্রে যুক্ত হলো বিশেষ কিছু প্রযুক্তি।

Advertisement
Advertisement

প্রযুক্তি ও পরিকাঠামো সহযোগিতা(India Italy)

নিরাপত্তা চুক্তি(India Italy)

ভারতীয় এবং ইতালীয় রেলওয়ের মধ্যে সিগন্যালিং ও কর্মীদের সুরক্ষার মান উন্নত করতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইতালির বিখ্যাত রেল প্রতিষ্ঠান ‘ইতালফের’ (Italferr) ভারতের জম্মু ও কাশ্মীরের বিখ্যাত ‘অঞ্জি খাদ’ সেতু নির্মাণ প্রকল্পে নকশা ও তদারকির কাজ করেছে।

উৎপাদন ও মেট্রো প্রকল্প(India Italy)

পুনে মেট্রোর ট্রেন ও কোচ তৈরির কাজ ইতালীয় কোম্পানির প্রযুক্তি ও সহায়তায় সম্পন্ন হয়েছে। এছাড়া, রেলের চাকা তৈরির উদ্দেশ্যে ওড়িশার রেলওয়ে হুইলসেট প্ল্যান্টে ইতালির লুচিনি আরএস এবং সিমেস্টের (SIMEST) বিনিয়োগ রয়েছে।

শিল্প উৎপাদন(India Italy)

কলকাতার জুপিটার ওয়াগন্স লিমিটেড, ইতালির লুচিনি আরএস হোল্ডিং এবং সে দেশের রাষ্ট্রীয় সমর্থিত বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিমেস্ট-এর সঙ্গে যৌথ অংশীদারিত্ব চুক্তি করেছে। ওড়িশায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক রেল হুইলসেট কারখানা তৈরির কাজ চলছে, যেখানে ইতালীয় সংস্থাগুলোর ২৫ শতাংশ শেয়ারের অংশীদারিত্ব রয়েছে।

করিডোর সংযোগ(India Italy)

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরের (IMEC) মাধ্যমে ভারতের সঙ্গে ইতালির সামুদ্রিক ও রেলপথের পণ্য পরিবহনের ভবিষ্যৎ সংযোগ নিয়ে কাজ চলছে। নতুন চুক্তির মধ্য দিয়ে ভারত ও ইতালি সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার ব্যক্ত করেছে। নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনে বদ্ধপরিকর দুই দেশ। এখন দেখার বিষয়, আগামী দিনে রেলওয়ে খাতের আর কোন কোন নতুন দিক উন্মোচিত হয়।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury