Suvendu Adhikari : পতাকা হাতে পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রায় বাংলাজুড়ে দেশপ্রেমের ডাক

Bengal Liberty: 

আগামী ১০ অগস্ট অনুষ্ঠিত হতে চলা ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রার প্রচারে পথে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার আলিপুরের সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত তিরঙ্গা যাত্রায় অংশ নেন তিনি। মিছিল হাজরা মোড়ে পৌঁছনোর পর সেখান থেকেই রাজ্যের মানুষকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আগামী ১০ অগস্টের মূল তিরঙ্গা যাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement

Suvendu Adhikari

 

এদিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, ৯ থেকে ১৭ অগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করা হবে। এরই অংশ হিসেবে আগামী ১০ অগস্ট কলকাতায় হবে মূল তিরঙ্গা যাত্রা। বিকেল ৩টায় ধর্মতলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে বিড়লা তারামণ্ডলের ৭ নম্বর গেট পর্যন্ত যাবে। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই মিছিলে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, মুখ্যসচিব-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা অংশ নেবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে শামিল হওয়ার আবেদন জানান তিনি।

Suvendu Adhikari
Suvendu Adhikari

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিরঙ্গা যাত্রায় সামিল হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

 

মুখ্যমন্ত্রীর দাবি, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে শুরু হওয়া ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে তৎকালীন তৃণমূল সরকার অংশ নেয়নি। তাঁর অভিযোগ, এর ফলে দেশের প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পিছিয়ে ছিল। সেই আক্ষেপ দূর করতেই স্বাধীনতা দিবসের আগে রাজ্যজুড়ে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

Suvendu Adhikari

 

রাজ্যের প্রতিটি ঘরে এই কর্মসূচি পৌঁছে দিতে প্রায় ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। শুধু পতাকা বিতরণই নয়, স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলিকে তিরঙ্গার আলোকসজ্জায় সাজিয়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকেও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার।

 

Suvendu Adhikari 

 

মুখ্যমন্ত্রী জানান, তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে রাজ্যজুড়ে এই কর্মসূচি পালিত হবে।

শুক্রবারের তিরঙ্গা যাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাপস রায়-সহ রাজ্যের একাধিক মন্ত্রী এবং বিজেপি নেতা। আগামী ১০ অগস্ট কলকাতার মূল তিরঙ্গা যাত্রাকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে।

 

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ  জন সিনা বনাম ব্রক লেসনার: ২০২৬ সালে কার সম্পদের পরিমাণ বেশি

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury