SLST Recruitment: “৩১ আগস্টের মধ্যে নিয়োগ চাই”, দাবি তুলে বিক্ষোভ SLST উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের

Bengal Liberty:

দাবি একটাই ৩১ আগস্টের মধ্যে নিয়োগ। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর অনেকেই আশায় বুক বেঁধেছিলেন, স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের পড়ানোর সুযোগ পাবেন। কিন্তু মাঝপথে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বুধবার সল্টলেকের করুণাময়ীতে জড়ো হয়ে বিক্ষোভ দেখান ২০২৫ সালের SLST উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

Advertisement
Advertisement

SLST Recruitment

 

দু’দিন আগেই OBC সংরক্ষণের জটিলতার কারণ দেখিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া স্থগিত করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ফলে চরম অনিশ্চয়তায় পড়েছেন চাকরিপ্রার্থীরা। তার প্রতিবাদেই এ দিন সল্টলেকের করুণাময়ীতে জমায়েত করেন তাঁরা। কারও হাতে ছিল জাতীয় পতাকা, আবার কারও হাতে ছিল ‘চাকরির হাঁড়ি’ লেখা খালি হাঁড়ি।

 

বিক্ষোভকারীদের দাবি, বৃহস্পতিবার তাঁদের মেডিক্যাল পরীক্ষার জন্য ডাকা হয়েছে। কিন্তু সেই পরীক্ষা আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তাঁদের অভিযোগ, নিয়োগ সংক্রান্ত একের পর এক সিদ্ধান্তের জেরে প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। পালাবদলের পর নতুন সরকারের আমলে কিছুটা স্বস্তি ফিরেছিল। কিন্তু নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ায় ক্ষোভ আরও বেড়েছে।

 

(SLST Recruitment)দ্রুত নিয়োগের দাবিতে সরব আন্দোলনকারীরা

 

স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন চাকরিপ্রার্থীরা। তাঁদের প্রশ্ন, যেখানে আদালতের নির্দেশ রয়েছে, সেখানে কী ভাবে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করল মধ্যশিক্ষা পর্ষদ?

SLST Recruitment
SLST Recruitment

চাকরিপ্রার্থীদের অন্যতম অভিযোগ, OBC সংরক্ষণ নিয়ে আইনি জটিলতার কারণে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ প্রক্রিয়া ফের আটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ৭ শতাংশ না ১৭ শতাংশ—কোন হারে OBC সংরক্ষণ কার্যকর হবে, তা নিয়ে SSC আইনি পরামর্শ নিচ্ছে বলে দাবি তাঁদের। এই পরিস্থিতিতে আগামী ১৪ আগস্ট থেকে একাদশ-দ্বাদশের সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়াও স্থগিত হওয়ার আশঙ্কা করছেন প্রার্থীরা।

 

 

SLST Recruitment

 

এই পরিস্থিতিতে তাঁদের স্পষ্ট দাবি, কোনও ভাবেই নিয়োগ প্রক্রিয়া আর পিছনো যাবে না। আগামী ৩১ আগস্টের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন তাঁরা। একাদশ-দ্বাদশের সফল প্রার্থীদের দ্রুত কাউন্সেলিং শেষ করে নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি নবম-দশমের প্রার্থীদের জন্য দ্রুত পার্সোনালিটি টেস্ট শুরু করার দাবিও উঠেছে এ দিনের মিছিল থেকে।

 

শুধু তা-ই নয়, নিয়োগ শেষ না হওয়া পর্যন্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের স্বপদে সবেতন বহাল রাখার দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা। PVR এবং মেডিক্যাল ভেরিফিকেশনের মতো প্রক্রিয়াগুলি আরও সহজ ও দ্রুত করার কথাও বলেছেন তাঁরা।

 

SLST Recruitment

 

একই সঙ্গে OBC সংরক্ষণ সংক্রান্ত জটিলতা দ্রুত মিটিয়ে SLST এবং SLST-2—দুই পর্যায়ের নিয়োগ প্রক্রিয়াই শেষ করার দাবি উঠেছে। চাকরিপ্রার্থীদের বক্তব্য, দীর্ঘ অপেক্ষার পর আবার নতুন করে অনিশ্চয়তা তৈরি হলে তাঁদের ভবিষ্যৎ আরও বিপন্ন হবে। তাই নির্দিষ্ট সময়সীমা বেঁধে নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তাঁরা।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ ১৫ বছর চুপ, সরকার বদলাতেই পুরসভা অভিযানে কংগ্রেস! নেতৃত্বে শুভঙ্কর

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury